ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার

দূর্গাপুরে পরকীয়ার জেরে মকবুল হত্যা! প্রধান আসামী আলামিন-সহ গ্রেফতার ৫

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:০২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:২৪:৪৫ অপরাহ্ন
দূর্গাপুরে পরকীয়ার জেরে মকবুল হত্যা! প্রধান আসামী আলামিন-সহ গ্রেফতার ৫ দূর্গাপুরে পরকীয়ার জেরে মকবুল হত্যা! প্রধান আসামী আলামিন-সহ গ্রেফতার ৫

রাজশাহীর দূর্গাপুরে পরকীয়া সম্পর্কের জেরে মকবুল হত্যা মামলার প্রধান আসামী আলামিন সহ ৫ জন পলাতক আসামীদেরকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১১ মে) ভোর ৪টায় কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আসামী মোঃ আলামিন (৩৫), সে দূর্গাপুর থানার তরিপতপুর গ্রামের মৃত আজাহারের ছেলে, একই এলাকার মোঃ আরফান আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৫), মৃত আজির উদ্দিনে ছেলে মোঃ শাহাবুর (৩০), মোঃ গবির উদ্দিনের ছেলে মোঃ রিপন (২৫), মোঃ মেহের আলীর ছেলে মোঃ মেহেদী হাসান ওরফে বাটুল (২২)।

রবিবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীরমোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, জনৈক মোঃ ইসমাঈলের বাড়ীতে পরকিয়া সম্পর্কের জের ধরে মোছাঃ মৌ (৩০) নামের একটি মেয়ে আসে। এ নিয়ে নিহতের গ্রামের জনৈক সালামের বাড়ীতে শালিশের ব্যবস্থা হলে আসামীগন ওই বাড়ীতে এসে তাদের আধিপত্য বিস্তার করানোর জন্য নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে চাইলে গ্রামের লোকজন তাদের নাক গলাতে নিষেধ করেন। এ নিয়ে আসামীগন নিহতের গ্রামের লোকজনের উপর ক্ষিপ্ত হয়।

ওই বিরোধে জের ধরে (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজশাহীর দূর্গাপুর থানাধীন আমচত্ত্বর মোড়ে মকবুল হোসেন সহ গ্রামের লোকজনের উপর অতর্কিত হামলা করে এবং দেশীয় অস্ত্র দ্বারা মকবুলের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায় । 

মকবুলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দূর্গাপুর থানায় নিহতের স্ত্রী বাদী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় রবিবার ভোর রাতে কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করা হয়। পালিয়ে থাকা অন্যান্য আসামীদের দ্রæত গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।   

রবিবার সকালে গ্রেফতার আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে দূর্গাপুর থানা পুলিশ।  


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি