ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ০২:২৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ০২:২৮:৪০ অপরাহ্ন
কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট কাবিটা প্রকল্পে অনিয়ম, উঠে যাচ্ছে রাস্তার ইট
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকা (কাবিটা) এবং টেস্ট রিলিফ (টিআর) প্রকল্প বাস্তবায়নে ভয়াবহ অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। 

স্থানীয়রা জানান,অধিকাংশক্ষেত্রে কাগজে-কলমে প্রকল্পের কাজ বাস্তবায়ন দেখানো হলেও বাস্তবে সঠিকভাবে কাজ করা হয়নি।

 ইতিমধ্যে জুন ফাইনাল শেষ করে প্রকল্পের বিল পরিশোধ করা হয়েছে। অনিয়মের মাধ্যমে নিন্মমানের কাজ করায় অধিকাংশ রাস্তা ভেঙ্গে দেবে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের (ইউপি) কাবিটার একটি প্রকল্পে পরিদর্শনে এমন চিত্রই উঠে এসেছে। প্রকল্পের পরিপত্র অনুযায়ী, কাজ শুরুর আগে বাধ্যতামূলক সংশ্লিষ্ট প্রকল্প, কমিটির নাম ও বরাদ্দের পরিমাণ উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করার বাধ্যবাধকতা থাকলেও বাস্তবে সিংহভাগ প্রকল্পের কাজ শেষ ও বিল উত্তোলনের পর সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে মোহনপুর উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় থেকে মোহনপুর উপজেলা সদর বাকশিমইল ইউনিয়নের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডে গ্রামীণ অবকাঠামো সংস্কার ( কাবিটা) কর্মসূচির আওতায় সইপাড়া আবুলের ভিটা হতে বাক্কারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও ইট সোলিংকরণ কাজের জন্য ৫ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটি করেন প্রকল্প সভাপতি বাকশিমইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোস্তফা কামাল। 

স্থানীয়দের অভিযোগ বরাদ্দের তুলনায় সঠিকভাবে কাজ না করায় রাস্তার ইট সোলিংকরণের কিছু দিন পর থেকে রাস্তা দেবে গিয়ে ইট উঠে যাচ্ছে। রাস্তার পাশের কয়েকজন বাসিন্দা বলেন, ইট সোলিংকরণ করা সময় রাস্তার মাঝখানে না খুড়ে সামান্য বালি ব্যবহার করে নিম্মমানের ইট দিয়ে কাজ করা হয়েছে। এতে করে কিছু দিন পর থেকে রাস্তার ইট উঠে যাচ্ছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক প্রকল্প সভাপতি বলেন, শতভাগ কাজ করা সম্ভব না। প্রকল্পের প্রথম কিস্তির বিল উত্তোলন করায় সময় কতিপয় কর্মকর্তাকে লাখে ১০ হাজার টাকা ও কম্পিউটার অপারেটরকে ২ হাজার টাকা দিতে হয়। অন্যান্য সেক্টরের একই অবস্থা। তিনি বলেন,উপজেলার প্রতিটি প্রকল্পে একই অবস্থা,সরেজমিন প্রকল্প কাজ পরিদর্শন করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে। তিনি বাস্তবায়ন করা প্রতিটি প্রকল্প সরেজমিন তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে কাবিটা প্রকল্প সভাপতি ইউপি সদস্য মোস্তফা কামাল এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, প্রকল্পের নিয়ম অনুসারে কাজ করা হয়েছে।

এবিষয়ে মোহনপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে  বলেন, অধিকাংশ প্রকল্পের বিল এখনো পরিশোধ করা হয়নি। অনেক প্রকল্পের সমস্যা দেখা দিয়েছে। পুনরায় কাজ না করা পর্যন্ত বিল পরিশোধ করা হবে না।তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দুর্নীতির কোনো সুযোগ নাই।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার