ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৫৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৫৪:৫২ অপরাহ্ন
লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিসি বৈঠকে বাকবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধের জেরে ডাকা সালিসি বৈঠককে কেন্দ্র করে আশিক নামে এক যুবক তাকে গুলি করেন বলে অভিযোগ রয়েছে। আশিক সম্পর্কে গুলিবিদ্ধ বৃদ্ধের নাতি।

শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আশিকের বাবা ইসমাইল হোসেনের সঙ্গে তার মা আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয়ে কলহ চলছে। এ বিষয়ে গত শুক্রবার সন্ধ্যায় বাড়িতে একটি সালিস বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে ইসমাইল হোসেনের চাচা নজরুল ইসলামও উপস্থিত ছিলেন। বৈঠকে নজরুল ইসলামের সঙ্গে আয়েশা বেগমের বাগ্‌বিতণ্ডা হয়। আয়েশা বেগম মুঠোফোনে বিষয়টি ঢাকায় অবস্থানরত তাঁর ছেলে আশিককে জানান। এরপর গতকাল শনিবার আশিক গ্রামে এসে নজরুলের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। এর এক পর্যায়ে নজরুলের হাতে গুলি করেন।

ইসমাইল হোসেন ফারুক বলেন, আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল ফোনে ডেকে এনেছেন। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিসি বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে ওঠেন। তিনি কারও কথা শুনতে রাজি ছিলেন না। এ নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল বলেন, গুলিবিদ্ধ অবস্থায় এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে। আমরা তার এক্স-রে করার পরামর্শ দিয়েছি। এক্স-রে করার পর শরীরের ভেতরে গুলি রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে রেফার করা হয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, ঘটনার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত আশিককে আটকের চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০