ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল

প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৫১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৫১:৩৯ অপরাহ্ন
প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা
যশোরের মনিরামপুরে প্রাইভেট পড়তে যাওয়া নবম শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

শনিবার (৪ জুলাই) উপজেলার জয়নগর জামতলায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন বখাটের উত্ত্যক্তের শিকার হচ্ছিল। শনিবার প্রাইভেট পড়তে যাওয়ার সময় জয়নগর জামতলা এলাকায় তাকে একা পেয়ে স্থানীয় সমীরসহ কয়েকজন যুবক জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায় ওই শিক্ষার্থী।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মনিরামপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সমীরকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, ধর্ষণের আলামত সংগ্রহের পাশাপাশি তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তারা তৎপরতা শুরু করেন। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি অন্য অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক