ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত

বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৩২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৯:৩২:১৪ অপরাহ্ন
বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ
বাংলাদেশের রাজশাহী অঞ্চলের সীমান্ত ঘেঁষে তিনটি নতুন থানা ও তিনটি আউটপোস্ট তৈরি করার জন্য ভারতের পশ্চিমবঙ্গ সরকারকে প্রস্তাব দিয়েছে সেখানকার পুলিশ। পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্ত সংলগ্ন এলাকায় এই থানা ও আউটপোস্টগুলো চাইছে তারা।  

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বলছে, আন্তর্জাতিক সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ প্রশাসনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন অবস্থায় মালদায় সীমান্ত সংলগ্ন এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করতে এমন পদক্ষেপ নেওয়া জরুরি।

মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, রাজ্য সরকারকে দেওয়া প্রস্তাব অনুযায়ী সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে বর্তমানে চলমান তিনটি পুলিশ আউটপোস্টকে থানায় রূপান্তরিত করা হবে। এতে জনবল আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। মূলত, মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী এই তিনটি আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হবে।

নতুন থানা তৈরির পাশাপাশি হবিবপুরের জাজইল, বামনগোলা থানার জগদল্লা এই দুইটি জায়গায় নতুন দুইটি আউটপোস্ট হবে। এছাড়া ইংরেজ বাজারের লুকোচুরি পুলিশ আউটপোস্টকে উন্নীত করা হবে নতুন আউটপোস্ট হিসেবে। এই এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ কমাতে এই থানা ও আউটপোস্ট সহায়ক হবে বলে প্রস্তাবে রাজ্য সরকারকে জানিয়েছে পুলিশ

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন