ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৭:১৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৭:১৯:২০ অপরাহ্ন
‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা ছবি: সংগৃহীত
‘লক আপ সিজন ২’-তে এসেই অভিনেত্রী আকাঙ্ক্ষা চমোলা জানিয়েছেন, গৌরব খন্নার সঙ্গে বিবাহবিচ্ছেদ হচ্ছে তাঁর। তার পর থেকেই আলোচনায় তিনি। রিয়্যালিটি শো-এর আর এক প্রতিযোগী শ্রেয়া কালরা জানান, আকাঙ্ক্ষা নাকি আসলে উভকামী। এ বার এই বিষয়ে মুখ খুলেছেন আকাঙ্ক্ষা নিজেই।

আকাঙ্ক্ষা স্বীকার করে নিয়েছেন, শ্রেয়া যা বলেছেন, তা সত্যি। অনুষ্ঠানের সঞ্চালক রিতেশ দেশমুখ ও ফরাহ খানকে তিনি জানান, গৌরব খন্নাকে বিয়ে করার আগে তাঁর কয়েক জন মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। পাশাপাশি তিনি বলেন, মহিলাদের সঙ্গেই তিনি সবচেয়ে নিরাপদ বোধ করেন।

নিজের এই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আকাঙ্ক্ষা বলেন, “বিয়ের আগে আমি উভকামী ছিলাম। কয়েক জন মেয়ের সঙ্গে আমার সম্পর্ক ছিল। খুব গভীর বা ঘনিষ্ঠ সম্পর্ক নয়, তবে কয়েক জনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। আমার মেয়েদের ভাল লাগে।”

মহিলাদের প্রতি আকর্ষণের কথাও অকপটে স্বীকার করেন আকাঙ্ক্ষা। তিনি বলেন, “আমি মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করি। আমার মনে হয়, ওরাই আমার নিরাপদ আশ্রয়। ছোটবেলা থেকেই আমার মনে হত, এই পৃথিবীটা পুরুষদেরই বেশি দখলে। তাই স্বাভাবিক ভাবেই মানুষ মায়ের কাছে যায়, বোনের কাছে যায়। তাঁদের কাছ থেকে যে স্বস্তি আর ভালবাসা পাওয়া যায়, সেটা আমার খুব প্রিয়।”

আকাঙ্ক্ষা আরও বলেন, “নারীসুলভ সেই শক্তি আর কোমলতা আমাকে আকর্ষণ করে। আমি এমন কোমল পরিবেশেই স্বচ্ছন্দ থাকি। সমাজে অনেকেই বলেন, দু’জন মেয়ে কখনও সত্যিকারের বন্ধু হতে পারে না। তাঁদের মধ্যে সব সময় হিংসে বা প্রতিযোগিতা থাকে। কিন্তু আমার মধ্যে সেই অনুভূতি কোনও দিন আসেনি। আমার কাছে সব মহিলাই সুন্দর। আমার কাছে এটা শুধু ভালবাসা। সমাজ এর যে নামই দিক না কেন, আমার কাছে এটা নিখাদ ভালবাসা।”

আকাঙ্ক্ষার এই স্বীকারোক্তির পরে তাঁর সহ-প্রতিযোগীদের অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। রিতেশ ও ফরাহও তাঁর সাহসের প্রশংসা করেন। ফরাহ তাঁকে জড়িয়ে ধরলে আকাঙ্ক্ষার চোখে জল চলে আসে। আকাঙ্ক্ষা সেই সঙ্গে জানান, এই অনুষ্ঠানে আসাটাই যেন তাঁর ভুল সিদ্ধান্ত ছিল। কারণ প্রথম দিন থেকেই একের পর এক ব্যক্তিগত গোপন তথ্য প্রকাশ্যে চলে আসছে। এর আগে তিনি জানিয়েছিলেন, তাঁর ও গৌরবের দাম্পত্যে ইতি ঘটেছে এবং তাঁদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক