বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ (বারসিক)-এর উদ্যোগে সবার জন্য নিরাপদ আবাসন: অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল রাজশাহী গঠনে নগর সংলাপ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নগরীর হোটেল ওয়ারিশনের কনফারেন্স রুমে আয়োজিত এ সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নগর হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি করপোরেশন নাগরিক সুবিধা সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, জলাশয় সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে নিরাপদ আবাসন নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, সংলাপ থেকে উঠে আসা সুপারিশ ও মতামত ভবিষ্যতের নগর পরিকল্পনা ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনবান্ধব ও অংশগ্রহণমূলক উন্নয়ন কার্যক্রমে সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সংলাপে নগর উন্নয়ন, আবাসন অধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অংশীজন তাদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন সেভ দ্য ন্যাচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, নদী গবেষক মাহাবুব সিদ্দিকী এবং নগর দারিদ্র্য অধিকার বাস্তবায়ন কমিটির নীলুফা ইসমাত আরা।
সংলাপে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী এবং নাগরিক সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :