রাজশাহী নগরীতে পৃথক অভিযানে সাতজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া ও শাহমখদুম থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন, ৭টি ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ২৫০ মিলিলিটার দেশীয় চোলাইমদ ও মাদক বিক্রির ৯ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মোঃ রুহুল আমিন ওরফে টগর (৪৯), ও তাঁর স্ত্রী মোছাঃ রিতা বেগম (৩৯), একই থানার দরগাপাড়া এলাকার মোঃ তাহামীম হোসেন ওরফে মীম (২৭), কাশিয়াডাঙ্গা থানার হাড়–পুর এলাকার মোঃ বিপ্লব হোসেন (৩১), বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার শাহানাজ (৫০) ও নাইমা (২৭) ও নগরীর শাহমখদুম থানার মহলদারপাড়া এলাকার মোঃ ইসলাম (৫৬)।
রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ (সদর), গাজিউর রহমান।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক ও নগদ অর্থ সহ ৭জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রুহুল আমিন ওরফে টগরের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১৫টি, রাজপাড়া থানায় দুটি এবং নওগাঁর নিয়ামতপুর থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। রিতা বেগমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সাতটি মাদক মামলা ও নিয়ামতপুর থানায় একটি মামলা রয়েছে। এছাড়া তাহামীম হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক দুটি মাদক মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :