ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৬:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৬:২০:৩৬ অপরাহ্ন
নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে সাতজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি, বোয়ালিয়া ও শাহমখদুম থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন, ৭টি ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ২৫০ মিলিলিটার দেশীয় চোলাইমদ ও  মাদক বিক্রির ৯ হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: নগরীর বোয়ালিয়া থানার পাঠানপাড়া এলাকার মোঃ রুহুল আমিন ওরফে টগর (৪৯), ও তাঁর স্ত্রী মোছাঃ রিতা বেগম (৩৯), একই থানার দরগাপাড়া এলাকার মোঃ তাহামীম হোসেন ওরফে মীম (২৭), কাশিয়াডাঙ্গা থানার হাড়–পুর এলাকার মোঃ বিপ্লব হোসেন (৩১), বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার শাহানাজ (৫০) ও নাইমা (২৭) ও নগরীর শাহমখদুম থানার মহলদারপাড়া এলাকার মোঃ ইসলাম (৫৬)। 

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ (সদর), গাজিউর রহমান। 

তিনি জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক ও নগদ অর্থ সহ ৭জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রুহুল আমিন ওরফে টগরের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১৫টি, রাজপাড়া থানায় দুটি এবং নওগাঁর নিয়ামতপুর থানায় একটি মামলা বিচারাধীন রয়েছে। রিতা বেগমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় সাতটি মাদক মামলা ও নিয়ামতপুর থানায় একটি মামলা রয়েছে। এছাড়া তাহামীম হোসেনের বিরুদ্ধে বোয়ালিয়া ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক দুটি মাদক মামলা চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। 

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার