ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৬:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৬:০৮:৩৮ অপরাহ্ন
নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২
নওগাঁর নিয়ামতপুর থানার মাদক বিরোধী অভিযানে ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া একটি চোলাই মদ তৈরির আস্তানায় অভিযান চালিয়ে প্রায় ১৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকর ও ২৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়।  শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার ২ নং চন্দননগর ইউনিয়নের ছাতড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন- ছাতড়া এলাকার রবিলাল সরদারের ছেলে মহাদেব সরদার ও দেবরাজ সরদারের ছেলে ভুট্টু সরদার। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় ও নিয়ামতপুর সার্কেল এএসপি এবং নিয়ামতপুর থানার ওসির নেতৃত্বে উপজেলার ছাতড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে  গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার দুজনের তথ্যের ভিত্তিতে ছাতড়া কলকুলা পাড়ায় আনন্দ সরদারের মেয়ে শিল্পী ও মৃত জোতিন সরদারের মেয়ে কেতকীর বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিত টের পেয়ে তাঁরা দুজন পালিয়ে যায়।  অভিযানে আনুমানিক ১৩১০ লিটার  চোলাই মদ তৈরির উপকরণ এবং ২৬ লিটার চোলাই মদ, কয়েকশত কোমল পানীয়র বোতল জব্দ করা হয়। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি ও পলাতক দুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পলাতক দুই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। তাঁদের চারজনের  বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩