ঢাকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ ইয়র্কে অপহরণ ও নির্যাতনের দায়ে বাংলাদেশি নারী দোষী সাব্যস্ত ব্যবসাবান্ধব পরিবেশে আইনশৃঙ্খলা জোরদারে চেম্বার নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় নগরীর ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আইইবি‘র উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে স্টেডিয়ামের কাছ থেকে ৬০০টির বেশি ড্রোন জব্দ করেছে এফবিআই কাটাখালিতে মেগামাইন্ড ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে মৌসুমি ফল উৎসব নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে রাজশাহীতে ইউসুফ আলী সনির সংবাদ সম্মেলন লক্ষ্মীপুরে সালিশে দাদাকে গুলি করলেন নাতি প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় বখাটেরা ময়মনসিংহে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করলেন ৪ ছেলে ঝিনাইদহে হাতকড়া পরানোর সময় পালালেন আসামি স্বামীর অনৈতিক কাজে রাজি না হয়ে গৃহবধূর আত্মহত্যা ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ইরানে শিগগিরই ভয়ংকর ২০ যুদ্ধবিমান পাঠাতে যাচ্ছে রাশিয়া বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ৬ থানা ও আউটপোস্ট চায় ভারতের পুলিশ গ্রাম দেখানোর কথা বলে মামাতো বোনকে নিয়ে যায় সাকিব, অতঃপর... হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা

ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ১০:২৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ১০:২৭:০৫ অপরাহ্ন
ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি
রাজশাহী মহানগরীতে মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন প্রতিপালনে কিছু নির্দেশনা আরোপ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

রাজশাহী মহানগর এলাকায় অধিকাংশ ক্ষেত্রেই মোটরসাইকেল চালক হেলমেটবিহীন অবস্থায় অনিরাপদভাবে চলাচল করছেন। এছাড়া চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে চালক হেলমেট পরিধান করলেও সহযাত্রী হেলমেট ব্যবহার করছেন না। যার ফলে অনেক সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে অনেকে পঙ্গুত্ব বরণসহ প্রাণহানির মতো ঘটনার সম্মুখীন হচ্ছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৪৯(১)(চ) মোতাবেক মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে এবং একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে উক্ত আইনের ধারা ৯২(১) মোতাবেক অনধিক তিন (৩) মাসের কারাদণ্ড অথবা অনধিক ১০ (দশ) হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

এছাড়া চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক ১ (এক) পয়েন্ট কর্তন হবে। সকল মোটরসাইকেল চালক ও আরোহীকে আইন মেনে সর্বদা হেলমেট ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সড়ক ব্যবস্থায় শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে তৎপর রয়েছে। মোটরসাইকেল চালানোর সময় চালক ও সহযাত্রী উভয়ই হেলমেট ব্যবহার না করলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়া সকল যানবাহনের চালকদের সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারাসমূহ মেনে যানবাহন চালানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে; অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 শুক্রবার (৩ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির কর্তৃক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহীতে রিকশাচালককে পিটিয়ে টাকা ছিনতাই: কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার