ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাতে শুয়ে গরম লাগে? জামাকাপড় ভিজে যায় ঘামে, কিসের লক্ষণ?

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:২৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:২৯:২৫ অপরাহ্ন
রাতে শুয়ে গরম লাগে? জামাকাপড় ভিজে যায় ঘামে, কিসের লক্ষণ? ছবি: সংগৃহীত
রাতে শুয়ে ঘাম হয় অনেকের। মাঝরাতে ঘুম ভেঙে গিয়ে যদি দেখেন ঘামে জামাকাপড় ভিজে গিয়েছে, তা হলে সতর্ক হওয়ার প্রয়োজন আছে। গরমের সময়ে ঘাম হবেই, কিন্তু রাতে যখন তাপমাত্রা নামছে, তখনও যদি দরদর করে ঘাম হতে থাকে, তবে লক্ষণ মোটেই সুবিধার নয়। তবে আতঙ্কের কারণ নেই। কারণ রাতে শুয়ে ঘাম মানেই যে তা হৃদ্‌রোগের লক্ষণ তা নয়। শরীরের তাপমাত্রা আচমকা কেন বাড়ছে, তারও কিছু কারণ আছে। এমন কিছু শারীরিক সমস্যা বা অসুখ আছে, তা যদি তলে তলে বাসা বাঁধে, তা হলে তার পূর্বলক্ষণ হতে পারে— অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, শারীরিক অস্বস্তি এবং রাতে শুয়ে ঘাম।

মদ্যপান করে শোয়ার পরে ঘাম
রাতে শোয়ার আগে চা বা কফি অথবা মদ্যপান করলে, শোয়ার পরে ঘাম হতে পারে। ক্যাফিন হরমোন ক্ষরণে বিঘ্ন ঘটায়, ফলে শরীরের প্রদাহ আচমকা বেড়ে যেতে পারে। দিনের পর দিন এমন হতে থাকলে তা লিভারের রোগের পূর্বলক্ষণ হতে পারে।

অবসাদ হচ্ছে না তো?
রাতে শুয়ে দুশ্চিন্তা,উৎকণ্ঠাও শরীরের গ্রন্থিগুলিকে সক্রিয় করে তোলে। অতিরিক্ত উদ্বেগের কারণেও এমন হতে পারে। তলে তেল যদি অবসাদ বাসা বাঁধে, তার থেকেও শরীরের তাপমাত্রায় বদল আসতে পারে। তাই মানসিক চাপ যাতে না বাড়ে, সে দিকে সাবধান হতে হবে।

হরমোনের গোলমাল
রক্তে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত হরমোনের পরিমাণ যদি বেড়ে যায়, তখন তাকে বলে ‘হাইপারথাইরয়েডিজ়ম’ । সে ক্ষেত্রে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। রাতে শুয়েও ঘাম হতে পারে। সে ক্ষেত্রে থাইরয়েড হচ্ছে কি না, তার পরীক্ষা করিয়ে নিতে হবে।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
বিশেষ কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হতে পারে। অবসাদ কমানোর ওষুধ, স্টেরয়েড জাতীয় ওষুধ, হরমোন থেরাপি করাচ্ছেন যাঁরা অথবা মুঠো মুঠো ব্যথানাশক ওষুধ খেলে, তার পার্শ্বপ্রতিক্রিয়ায় এমন হতে পারে।

ক্যানসারের লক্ষণ?
রক্তের ক্যানসার বা লিউকেমিয়া রোগে আক্রান্ত হলে রক্তের মধ্যে থাকা শ্বেত রক্তকণিকাগুলির অনিয়ন্ত্রিত গঠন ও বিস্তার হতে থাকে। সেই সময়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় শরীরের ভিতরে। লসিকাগ্রন্থি অস্বাভাবিক রকম ফুলে যায়। যকৃৎ ও প্লীহার আকার বাড়তে থাকে। ফলে বিভিন্ন লক্ষণ ফুটে ওঠে শরীরে। রক্তাল্পতা দেখা দিতে পারে, রাতে শুয়ে ঘামও হয়। তাই যদি দিনের পর দিন এমন উপসর্গ দেখা দিতে থাকে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪