ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৯:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৯:৩৪:৪৮ অপরাহ্ন
লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের
নাটোরের লালপুর উপজেলার এক অজপাড়াগাঁয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় অনুষ্ঠান। দীর্ঘদিনের সেবার পর অবসর গ্রহণ করা সহকারী শিক্ষক মোঃ সিরাজ উদ্দিনকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়।

শনিবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে এই আয়োজন ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানটির আয়োজন করে বড়বাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষক সিরাজ উদ্দিন শুধু একজন শিক্ষক নন, তিনি এই এলাকার শিক্ষার আলোকবর্তিকা ছিলেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ বশির উদ্দিন, ৫ নং বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মুজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শমজান আলী, লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাজেউল ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতা মোঃ মাইনুল ইসলাম ভুট্টু।

অনুষ্ঠানে আবেগঘন বক্তব্য রাখে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পঞ্চম শ্রেণির ছাত্র মোঃ মুনতাসিন আলী ও চতুর্থ শ্রেণির ছাত্রী মোছাঃ লামিয়া খাতুন তাদের প্রিয় শিক্ষকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে বক্তব্য প্রদান করে। তাদের কণ্ঠে ছিল আবেগ আর কৃতজ্ঞতার ছোঁয়া, যা উপস্থিত সবাইকে আপ্লুত করে তোলে।

বিদায় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়ার গাড়িতে করে শিক্ষককে বাড়ি পৌঁছে দেওয়া। স্কুল মাঠ থেকে শুরু করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক সিরাজ উদ্দিনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছ রোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

বড়বাদকয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক সিরাজ উদ্দিন নিষ্ঠার সাথে শিক্ষাদান করে আসছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে আলোর পথে এগিয়ে দিয়েছেন। তাই তার বিদায় শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং একটি যুগের অবসান হিসেবে দেখছেন স্থানীয়রা।

এমন ব্যতিক্রমী আয়োজন প্রমাণ করে, একজন আদর্শ শিক্ষক কেবল পাঠদানেই সীমাবদ্ধ থাকেন না-তিনি সমাজ গঠনের অন্যতম কারিগর। আর সেই কারণেই লালপুরবাসী তাদের প্রিয় শিক্ষককে দিয়েছেন এক স্মরণীয় ও রাজকীয় বিদায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার