ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ

নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৯:২৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৯:২৬:০৩ অপরাহ্ন
নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১
নওগাঁর নিয়ামতপুর থানার  মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের ধাউরিয়া গ্রামে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম শ্রী দিপু পাহান(৩০)। বাবার নাম রাজেন্দ্র পাহান। বাড়ি নওগাঁর মান্দা উপজেলার   কালাচিতা গ্রামে। দিপু পাহান ধাউরিয়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকেন। 

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম  ৮নং বাহাদুরপুর ইউনিয়নের ধাউরিয়া গ্রামের একটি বসতবাড়ীতে অভিযান চালায়। অভিযানে আনুমানিক  ৪০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ দিপু পাহানকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে  চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান, পিপিএম বলেন, গ্রেপ্তারকুত ব্যক্তি দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত। তাঁর  বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার

রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার