ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:৩৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:৩৯:৩৮ অপরাহ্ন
রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ
রংপুরের পীরগঞ্জে ঝিলমিল পার্কের ভূতের রুমে নিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।

শুক্রবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক। তিনি জানান, এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) অভিযুক্ত ২২ বছর বছর বয়সী যুবক মনিরুজ্জামান মনিরকে একমাত্র আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত মনির প্রায় পনেরো দিন চেষ্টার পর ঘুরতে যাওয়ার জন্য রাজি করায় কিশোরীকে। পরে ঘুরতে যাওয়ার কথা বলে কৌশলে পীরগঞ্জের ঝিলমিল নামে একটি পার্কের নিয়ে যায়। সেখানে ভূতের রুমে নিয়ে উপর্যুপরি ধর্ষণ করে।

মামলার বাদী জানান, তার মেয়েকে পার্কে নিয়ে যাওয়ার পর আইসক্রিম খাইয়ে অজ্ঞান করে। পরে অজ্ঞান অবস্থায় অমানবিক নির্যাতন চালিয়ে ধর্ষণ করে। অজ্ঞান অবস্থায় মেয়েকে পেয়ে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা করেন তিনি।

ভুক্তভোগী কিশোরী জানান, গত ২১ জুন স্কুল যাওয়ার সময় প্রতিবেশী জাহিদুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মনির তাকে ফুসলিয়ে ঘুরতে নিয়ে যায়। মোটরসাইকেলে ঘুরে বেড়ানোর কথা বলে তাকে ভেন্ডাবাড়ির ঝিলমিল পার্কের নিয়ে আইসক্রিম খাওয়ায়। আইসক্রিম খাওয়ার পর সে আর কিছু বলতে পারে না। পরে হাসপাতালে জ্ঞান ফিরলে বুঝতে পারে যে, তার সাথে খারাপ কাজ করা হয়েছে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক জানান, আদালত ভুক্তভোগীর কিশোরীর জবানবন্দি নিয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার