ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৭:১৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৭:১৫:০৮ অপরাহ্ন
পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী পরকীয়ার জেরে গৃহবধূর চুল কেটে দিলেন স্বামী
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে এক গৃহবধূর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী, খেদাপাড়া গ্রামের মোতালেব বিশ্বাসের ছেলে টোকন বিশ্বাসের স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে রাজশাহীর রনি নামে এক যুবকের সঙ্গে পরিচিত হন। সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পরে ওই যুবক গৃহবধূকে একটি মোবাইল ফোন কিনে দেন। বিষয়টি নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে টোকন বিশ্বাস তার স্ত্রীকে মারধর করেন এবং তার মাথার চুল কেটে দেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই গৃহবধূর তিনটি সন্তান রয়েছে এবং তাদের প্রায় ১০ বছরের সংসার। তিনি বর্তমান স্বামীর সঙ্গে আর সংসার করতে চান না এবং রাজশাহীর ওই যুবকের সঙ্গে চলে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম