ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৯:০১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৯:১৪:০১ অপরাহ্ন
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে মারধরের অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ মোসাঃ হীরা ইয়াসমিন (৩২) বোয়ালিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন| মামলা নং-৩, তাং-৩/০৭/২০২৬।
 
শুক্রবার বেলা ১২টার দিকে এ মামলা দায়ের করা হয়।
 
এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৩ বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী পারিবারিকভাবে হীরা ইয়াসমিনের সঙ্গে মোঃ আল মামুন সনেটের (৩৫) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এজাহারে বলা হয়েছে, বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে স্বামী যৌতুক হিসেবে টাকা দাবি করতেন এবং ভুক্তভোগীর পরিবার কয়েক দফায় টাকা প্রদান করে। সম্প্রতি অভিযুক্ত পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।

ভুক্তভোগী গৃহবধূর দাবি, গত ১ জুলাই সকাল ৯টার দিকে সাধুর মোড় এলাকায় তাদের বাসায় দুই লাখ টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন। একপর্যায়ে চাবুক দিয়ে পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। তার ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার বিষয়ে কয়েকজন প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর নাম এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত সনেটের বাবা আসলাম আলী বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং পরিবারের কারও কথা শোনেন না| তাকে শাসন করতে গেলে উল্টো মারমুখী আচরণ করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ ও নমরুদ বলে তিরস্কার করেন। তিনি বলেন, বাবা হিসেবে আমি ছেলের আচরণে বিব্রত। এ ব্যাপারে অভিযুক্ত সনেট বক্তব্য দিতে রাজি হননি। 

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারী জানান, ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগটি তদন্ত করে মামলা রুজু করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা