ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর...

এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৭:০১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৭:০১:২২ অপরাহ্ন
এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ
রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে বিষয়টি প্রকাশ্যে এলে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান ও পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বৃহস্পতিবার (২ জুন) পুঠিয়া উপজেলার বিরালদহ কলেজ কেন্দ্রের দুটি কক্ষের ২২ জন অনিয়মিত পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র সরবরাহের ঘটনা ঘটে।

বিরালদহ কলেজ  কেন্দ্রের পরীক্ষার্থী ও কেন্দ্রসংশ্লিষ্ট সূত্র জানায়, কেন্দ্রের ২০১ ও ২০২ নম্বর কক্ষে প্রশ্নপত্র বিতরণের সময় অনিয়মিত পরীক্ষার্থীদের হাতে নিয়মিতদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। পরীক্ষা শুরু হওয়ার ১০-১৫ মিনিট পর তারা দেখতে পান, তাদের প্রশ্নপত্রটি নতুন বছরের। তারা সঙ্গে সঙ্গে বিষয়টি শিক্ষকদের জানান। তখন শিক্ষকরা আগের প্রশ্নপত্রটি নিয়ে  পুরাতন বছরের প্রশ্নপত্র দেন। পরে নির্ধারিত সময়ের পর তাদের অতিরিক্ত ১০ মিনিটি সময় দেওয়া হয়।

এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের সচিব বিরালদহ কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, কেন্দ্রের দুটি কক্ষে কিছু শিক্ষার্থীকে ভুলবশত নতুন সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। কিছুক্ষণ পর জানতে পেরে আবার পুরাতন বছরের সিলেবাসের প্রশ্নপত্র বিতরণ করা হয়। বিষয়টিতে আমরা বিব্রত। এটি পুঠিয়াবাসীর মান-সম্মানের প্রশ্ন।

এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, কেন্দ্রের প্রশ্ন আনা-নেওয়া থেকে শুরু করে সর্বোপরি দায়িত্বে থাকা বিরালদহ কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক রুস্তম আলি ও প্রভাষক মামুল আল রাকিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়েসপুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান  বলেন, খবর পাওয়ার পরই বিরালদহ কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোনো পরীক্ষার্থীর যেন ক্ষতি না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

তবে রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জায়েদুর রহমান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার দায় সম্পূর্ণ কেন্দ্র সচিবের। বোর্ডের নির্দেশনা অনুযায়ী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের পৃথক কক্ষে বসানো এবং প্রশ্নপত্র বিতরণের আগে যথাযথ যাচাই করা বাধ্যতামূলক ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছর বিরালদহ ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে মোট ৪৬১ জন পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার