ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৬:৪৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৬:৪৮:২৭ অপরাহ্ন
ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের ছবি: সংগৃহীত
জুনের শেষ দিকে ফ্রান্সে আঘাত হানা তীব্র তাপপ্রবাহে অন্তত নয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। ২২ থেকে ২৮ জুনের মধ্যে ইলেকট্রনিক নিবন্ধনে এসব মৃত্যুর তথ্য উঠে এসেছে।

এছাড়া, তাপপ্রবাহের কারণে স্বাভাবিকের তুলনায় আরও দুই হাজার ২৫ জনের অতিরিক্ত মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩ জুলাই) সংবাদমাধ্যম বিএফএমটিভি এ তথ্য প্রকাশ করে। দেশটির জাতীয় পরিসংখ্যান ও অর্থনৈতিক গবেষণা সংস্থা (আইএনএসইই) এ তথ্য জানিয়েছে।

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট বলেছেন, এই পরিসংখ্যান এখনো অস্থায়ী, কারণ ইলেকট্রনিক মৃত্যু সনদ দেশব্যাপী নথিভুক্ত সব মৃত্যুকে অন্তর্ভুক্ত করে না।

কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, বর্তমান তথ্য সতর্কতার সাথে বিশ্লেষণ করা উচিত এবং এতে তাপপ্রবাহের প্রকৃত প্রভাব পুরোপুরি প্রতিফলিত নাও হতে পারে।

কর্মকর্তাদের মতে, দেশব্যাপী প্রায় ৬০ শতাংশ মৃত্যু ইলেকট্রনিক মৃত্যু সনদের আওতায় পড়ে। তবে অঞ্চলভেদে এই হার ভিন্ন।

ফ্রান্সে বেশ কয়েকদিন ধরে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করছে। অনেক অঞ্চলে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের (৯৫ ডিগ্রি ফারেনহাইট) ওপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ