ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত মহানগরীজুড়ে মাদক কারবারি গ্রেফতার-৪ গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক মহানগরীতে মানববন্ধনে সেচ্ছাসেবক কর্মী আবিরের মায়ের প্রধানমন্ত্রীর নিকট আকুতি উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডেই বিস্ফোরিত চীনের রকেট ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১ এসএসসির ফল নিয়ে হতাশা, বাগমারায় স্কুলছাত্রীর মৃত্যু কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬৪ বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল জিপিএ-৫ সিজারে প্রসূতির মৃত্যু: গোদাগাড়ী মডেল হাসপাতাল ঘিরে শত অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন লংগদুতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক!

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৬:২৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৬:২৬:২৩ অপরাহ্ন
আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক! আরডিএ মার্কেট এলাকায় স্কুটিতে রহস্যময় ডিভাইস, বোমা আতঙ্ক!
রাজশাহীর সাহেববাজার আরডিএ মার্কেট এলাকায় একটি স্কুটিতে লাগানো রহস্যময় ডিভাইসকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে নিশ্চিত হয়, সেটি কোনো বিস্ফোরক নয়, মোটরসাইকেলে ব্যবহৃত একটি মিউজিক ডিভাইস।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আরডিএ মার্কেটের নিচতলার সাত নম্বর গলিতে পার্ক করে রাখা একটি স্কুটির কাছে এক অজ্ঞাত যুবক এসে একটি ডিভাইস লাগিয়ে দ্রুত চলে যান। কিছুক্ষণ পর স্কুটির মালিক ডিভাইসটি দেখতে পেয়ে সেটিকে বোমা সন্দেহ করেন। বিষয়টি ছড়িয়ে পড়লে মার্কেটে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।

খবর পেয়ে আরএমপির বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে ডিভাইসটি পরীক্ষা-নিরীক্ষা করে। পরে পুলিশ জানায়, এটি কোনো বিস্ফোরক নয়, মোটরসাইকেলে ব্যবহৃত একটি সাধারণ মিউজিক ডিভাইস।

আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই অজ্ঞাত এক ব্যক্তি ডিভাইসটি স্কুটিতে লাগিয়ে রেখে যান| বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে নিশ্চিত হয়েছে, ডিভাইসটিতে কোনো ধরনের বিস্ফোরক উপাদান নেই এবং এটি সম্পূর্ণ নিরাপদ।

তিনি আরও বলেন, অযথা জনমনে আতঙ্ক সৃষ্টি করা আইনত দণ্ডনীয় অপরাধ| ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সন্দেহজনক কোনো বস্তু দেখলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে পরামর্শ দেয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক