ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ১০:৫৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ১০:৫৩:৩৫ অপরাহ্ন
যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন
রাজশাহী সিটি কর্পোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগপোযোগী বাজেট ঘোষণা করায় সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নগর ভবনে প্রশাসকের দপ্তরকক্ষে সাক্ষাৎ করে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান তাঁরা।

এ সময় রাসিক কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ বলেন, এই বাজেটে নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, সবুজায়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা, ক্রীড়াক্ষেত্রে উন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে নাগরিকদের ওপর নতুন করের বোঝা না বাড়িয়ে একটি ভারসাম্যপূর্ণ বাজেট প্রণয়ন করায় রাসিক প্রশাসকের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন নেতৃবৃন্দ।

এছাড়া স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে আনুতোষিক তহবিল গঠনে সার্বিক সহযোগিতা এবং দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের কল্যানে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে রাসিকের প্রতি প্রশাসক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ রাসিক প্রশাসকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সফলতা কামনা করেন।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী মহানগরীর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং নাগরিক সেবার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।

সাক্ষাৎকালে রাসিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সাকিল, সহ-সভাপতি মোঃ শাহিন রেজা,  সহ-সভাপতি মোঃ আবুল কালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মাকু, যুগ্ম-সম্পাদক সেকেন্দার আলী, কোষাধ্যক্ষ রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাজদার হোসেন, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, প্রচার সম্পাদক মোসাঃ রুবিনা খাতুন, আইন বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রনিসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা