ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

ঈদের ছুটির সময় সড়কে ঝরেছে ১৬৯ প্রাণ: বিআরটিএ

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:০১:৫৩ অপরাহ্ন
ঈদের ছুটির সময় সড়কে ঝরেছে ১৬৯ প্রাণ: বিআরটিএ ফাইল ফটো
গত ঈদুল আজহার ছুটির সময় মোট ১১ দিনে সারাদেশে ১৫০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সড়ক পরিবহন নিয়ন্ত্রক সংস্থ্যা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সংস্থাটি আরও জানায়, এসব দুর্ঘটনায় ১৬৯ জন মানুষ মারা গেছেন। একই সঙ্গে আহত হয়েছেন ২৯৮ জন মানুষ।

বিআরটিএ’র অপারেশন শাখা থেকে পাওয়া প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। সেখানে বলা হয়েছে, গত ৪ থেকে ১৪ জুন পর্যন্ত সড়ক ও মহাসড়কে সংঘঠিত সড়ক দুর্ঘটনার আলোকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

এসবের মধ্যে ঢাকা বিভাগে ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ১১টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ২৫টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ১৩টি দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ২০টি দুর্ঘটনায় ২৫ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার