ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা রাজশাহীর সীমান্তে ব্রণ কফ সিরাপ মাদক কারবারী গ্রেফতার ১ রাজশাহী সিটি কর্পোরেশনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৭:২৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৭:২৮:০৪ অপরাহ্ন
তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার প্রতিকী ছবি
অবশেষে উদ্ধার করা হয়েছে রাজশাহীর তানোর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগের কক্ষ মৃত এক গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল। বুধবার রাত ১০টার মৃত গৃহবধুর আমশো গ্রামের আত্নীয় স্বজনরা মালি রায়হান আলীকে ধরে হাসপাতালের কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বারনাবাস হাসদাকের কাছে নিয়ে যান। এসময় গ্রামের লোকজনসহ পুলিশের উপস্থিতিতে মালি রায়হান আলী কানের দুল কুলে নিয়ে গোল্লাপাড়া বাজারের সন্ধ্যা জুয়েলার্সের মালিক বিশ্বনাথ ওরফে বিশুর কাছে বিক্রি করার কথা স্বীকার করেন। এসময় টিএইচও ডাক্তার বারনাবাস হাসদাক সকালে আসার কথা বলে পুলিশসহ সকলকে চলে যেতে বলেন। বৃহস্পতিবার (২জুলাই) সকালে টিএইচও  মৃতের আত্নীয় স্বজনকে তার কক্ষে ডেকে নিয়ে কানের দুল হস্তান্তর করেন। 

উল্লেখ্য, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তানোর উপজেলার তালন্দ ইউপির সুখদেবপুর গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ৩ সন্তানের জননী লিপি বেগম (৪২) পেশার জনিত কারনে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় আত্নীয়রা অটো ভ্যান যোগে তানোর উপজেলা হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়। জরুরী বিভাগের বেডে থাকা ওই গৃহবধূর (লাশের) কান থেকে সোনার গহনা (দুল) খুলে নেয় মালি রায়হান আলী। পরে লাশ নিয়ে বাড়ি যাওয়ার পর ওই গৃহবধূর শ্বাশুড়ি কানের গহনা রিং দেখতে না পেয়ে ওই গৃহবধুর বাবার বাড়ি মেডিকেলের পার্শ্বের আমশো গ্রামের আত্নীয়দেরকে বিষয়টি মোবাইল ফোনে অবহিত করেন। পরে সিসিটিভি ফুটেজে মালি কর্তৃক কানের দুল খুরে নেয়ার প্রমান মিলে। ঘটনার পর থেকে লাপাত্তা ছিলো মালি রায়হান আলী। এনিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। রাতে মালি রায়হান আলী তার বাড়িতে আসলে তাকে ধরে টিএইচও'র কাছে নেয়া হয়। 

এবিষয়ে তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাক্তার বারনাবাস হাসদাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কানের দুল উদ্ধার করে মৃত গৃহবধূর আত্নীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে মালির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন মেডিকেলের মালি রায়হান আলীকে তার কাজ থেকে বিরত রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক