ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৭:২০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৭:২০:৫৩ অপরাহ্ন
তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা
রাজশাহীর তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কয়েকটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। উপজেলার বাধাইড়  ইউনিয়নের (ইউপি) সাইধারা গ্রামে এই ঘটনা ঘটেছে।স্থানীয়রা জানান, চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ কয়েকটি পরিবার অনেকটা অবরুদ্ধ হয়ে পড়েছে। 

এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) সাইধারা গ্রামবাসি বাদি হয়ে একই গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র হেফাজ উদ্দিনসহ ৫ জনকে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)কাছে লিখিত অভিযোগ করেছেন।

এদিকে গ্রামবাসী জানান, জেল নম্বর ৫৩,সাইধারা মৌজায়,আরএস খতিয়ান নম্বর ৩৮২ ও ৩৭৬, আরএস দাগ নম্বর ১৮১ ও ১৮২,শ্রেণি অকৃষি,পরিমাণ ০,১০ শতাংশ ও ০,০৫ শতাংশ মোট ০,১৫ শতাংশ জমির ওপর দিয়ে রাস্তা রয়েছে।গ্রামের কয়েকটি পরিবার বংশপরম্পরায় এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। কিন্তু গত মঙ্গলবার হেফাজ উদ্দিন তার লোকজন নিয়ে বাঁশের বেড়া দিয়ে ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, মানুষের চলাচলের রাস্তা জোরপুর্বক বন্ধ করে দিয়েছেন হেফাজ উদ্দীন ও তার লোকজন। বিবাদীগণ জোরপূর্বক ১৪ থেকে ১৫ বছর যাবত আদিবাসির জমি ভোগদখল করিয়া আসছে। কিন্তু বর্তমানে তাঁরা মানুষের চলাচলের রাস্তটিও জোরপুর্বক বাঁশের খুটি ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন।গ্রামবাসি রাস্তাটি খুলে দেয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে হেফাজ উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জায়গা তাদের নিজস্ব সম্পত্তি, এটা কখানোই রাস্তা ছিলো না।তারা বেড়া দিয়েছেন তবে মানুষের চলাচলের মতো জায়গা ছেড়ে দেয়া আছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার