ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৭:০৮:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৭:০৮:৩৭ অপরাহ্ন
হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন,হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসক এর ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। আপনারা সেবা গ্রহিতাদের সঙ্গে সুন্দর ব্যবহার চিকিৎসা প্রদান করবেন।

বৃহস্পতিবার দুপুরে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, হাসপাতালে সন্ধ্যার পরে মাদক সেবীদের দেখতে চাই না। যে দলেরই লোক হোক তাকে ছাড় নয়। মাদকের ব্যপারে কঠোর হয়ে মাদক সেবীদের আটক করে আইনের আওতায় আনার জন্য চারঘাট মডেল থানার ওসিকে নির্দেশ দেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট ঘোষনা করেছেন। হাসপাতালে চিকিৎসকসহ যেসব পদ শুন্য রয়েছে তা দ্রুত সময়ের মধ্যে পুরন হয়ে যাবে বলে আশা করেন। এছাড়াও হাসপাতাল পরিস্কার পরিছন্নতা বজায় রাখতে নিজের উদ্যোগে নিজস্ব তহবিল থেকে বেতন দিয়ে পরিছন্ন কর্মী রাখার ঘোষনা দিয়েছেন এমপি আবু সাইদ চা৭দ। এছাড়াও হাসপাতালে বিদ্যুত বিভ্রাটের জন্য একটি আইপিএেস কেনার জন্য ব্যাক্তিগত ভাবে আইপিএস কেনার ব্যবস্থা করেছেন সংসদ সদস্য চাঁদ। এসময় অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌফিক রেজা, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান মিজান জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাব্বির হোসেন মুকুট,পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তৌফিক রেজা স্বাস্থ্য কমপ্লেক্সের গত তিন ৩ বছরের স্বাস্থ্য সেবা সম্পর্কিত এবং চিকিৎসা সম্পর্কিত বিষয়ের তথ্য উপস্থাপন করেন। চিকিৎসা মান উন্নয়নে করণীয় ও প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে স্থানীয় সংসদ সদস্যের নিকট তুলে ধরেন।   

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ