ঢাকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবকারী গ্রেফতার-৪ ​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক বাঘায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার রাণীশংকৈলে তেলের জন্য হাহাকার -লাইনে দাঁড়িয়েছে বাইক মালিকরা রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের ঈদ শুভেচ্ছা বার্তা শেষ মুহূর্তে ক্রেতার চাপে সরগরম ফুলবাড়ীর ঈদ বাজার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৩ পীরগঞ্জে অসহায় পরিবারের মাঝে ৬ লাখ টাকা নগদ সহায়তা প্রধান তানোরে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদঘাটন ,আসামি গ্রেফতার লুন্ঠিত মালামাল উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ বিয়ের পর শেষ হয়ে যায় অভিনেত্রীদের কেরিয়ার! ‘মান্ধাতা আমলের’ নিয়ম নিয়ে কী বললেন তাপসী পুঠিয়ায় ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত নিয়ামতপুরে ঝড়ে কৃষকের সোলার বিদ্যুৎ ক্ষতিগ্রস্ত, জাতীয় গ্রিডে সরবরাহ বন্ধ লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন কখন, জানালো ইরান লালপুরে ব্যক্তি উদ্যোগে ঈদ উপহার বিতরণ মোহনপুরে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপির সভাপতি মুনের ঈদ উপহার বিতরণ রাজশাহীর মতিহারে সীমানা বিরোধের জেরে বাড়িঘরে হামলা ও ব্যাপক লুটপাট: আহত ৩, থানায় অভিযোগ সম্প্রীতির আবহে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে সাবেক কাউন্সিলরদের ফুলেল শুভেচ্ছা

নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১২:৫৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১২:৫৮:০৭ অপরাহ্ন
নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড নোয়াখালীতে ১১ মাদকসেবীর কারাদন্ড
নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বিক্রির অপরাধে ১১ জনকে নগদ ৫৫০ টাকা অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ।  এর আগে, গত রোববার দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্স সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।  

দন্ডপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার মো.হাসান (৩২) আমজাদ হোসেন (৩০) বেগমগঞ্জের আবুল কালাম (৩৫) মো.হেলাল হোসেন (৩২) মো.মনির হোসেন (৩৫) মো.ইয়াছিন (৩১) মো.গিয়াস (২৯) মো.স্বপন (২৫) লক্ষীপুরের মিহির শাহা (৪৫) মো.সজিব (২৪)ও চাঁদপুরের মো.পারভেজ (৩১)।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গত রোববার দিনব্যাপী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ড এলাকা এবং বেগমগঞ্জের আনন্দ বাসস্ট্যান্ডের এলাকায় মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান এবং নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুর রহমান। অভিযানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনকালে ২ কেজি ৬শত গ্রাম গাঁজা ও ৪ লিটার চোলাইমদসহ ১১জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঘটনাস্থলেই ৪জনকে ৭দিন করে ৭জন ৩দিন করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৫৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন। এতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন একদল আনসার ব্যাটেলিয়ন।   

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

​মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক