ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বামী বিদেশ, অন্যের হাত ধরে বেরিয়ে ‘বড় মাশুল’ দিলো জুঁই ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক স্কুলছাত্রকে রুমে ডাকতেই ‘আসল চেহারা’ বেরিয়ে আসে ইমামের! প্রতিমা বিসর্জনস্থলে সিঁদুর খেলার সময় নববধূর মৃত্যু শেরপুরে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার কনটেন্ট ক্রিয়েটরের পরিচয়ে হানিট্র্যাপ, আটক ২ নারী মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ সোনামসজিদ দিয়ে ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক জামালপুরে সেচ পাম্প চালু করতে গিয়ে প্রাণ গেল কৃষকের আ.লীগ ও ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ, প্রতিদিন প্রাণ যায় ৬৬ জনের জমির নামজারির নিয়মে বড় পরিবর্তন, যেভাবে করবেন আবেদন মোংলা বন্দরের কার্যক্রম ঘুরে দেখলেন তারেক রহমান আন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের ৭ জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স ৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে

ইরান-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর, লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ১২:৫৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ১২:৫৪:৩৫ অপরাহ্ন
ইরান-ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর, লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর।

মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম বিবিসি।

ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।’
 
এর আগে ট্রাম্প ইরান-ইসরাইলের যুদ্ধবিরতির দাবি করেন। ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুদ্ধবিরতির দাবি করেন তিনি। ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার সকাল থেকে ধাপে ধাপে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হবে। যেখানে ইরান একতরফাভাবে সমস্ত কার্যক্রম বন্ধ করে দেবে। ১২ ঘণ্টা পরে ইসরাইল একই পদক্ষেপ নেবে।
 
কিন্তু ইসরাইল আনুষ্ঠানিকভাবে তখন যুদ্ধবিরতি নিয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইরান বলেছিল, যুদ্ধবিরতি নিয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি।

ইরান জানায়, ইসরাইল হামলা বন্ধ করলে তারাও জবাব দেয়া থামাবে। কিন্তু হামলা বন্ধ না হলে শেষ মিনিট পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান। এরপর সকালে ইসরাইলে ছয় দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় চার ইসরাইলি নিহতের দাবি করা হয়।
 
এরপরই যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেয় ইরান। অন্যদিকে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে ইসরাইলও।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক