ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

কাতারে মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসল ইরান এবং আমেরিকা!

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৬:৩১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৬:৩১:৫১ অপরাহ্ন
কাতারে মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসল ইরান এবং আমেরিকা! ছবি: সংগৃহীত
দুই দলের প্রতিনিধিরাই যথাসময়ে পৌঁছে গিয়েছিলেন কাতারের রাজধানী দোহায়। তবে মঙ্গলবার মুখোমুখি বৈঠকে বসেনি আমেরিকা এবং ইরান। বরং দু’পক্ষের মধ্যে মধ্যস্থতা করা কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিদের মাধ্যমে বার্তা আদানপ্রদান করে ওয়াশিংটন এবং তেহরান। ওই পরোক্ষ বৈঠকে বেশ কিছু বিষয়ে দুই দেশ একমত হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু বলা না হলেও ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ-র প্রতিবেদনে কিছু ইঙ্গিত দেওয়া হয়েছে।

ওই সংবাদসংস্থা ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘারিয়াবাদীকে উদ্ধৃত করে জানিয়েছে, সমঝোতাপত্রের শর্তগুলি লঙ্ঘিত হলে তা একে অপরকে জানানোর জন্য যোগাযোগের একটি মাধ্যম (কমিউনিকেশন চ্যানেল) তৈরি করছে আমেরিকা এবং ইরান। ইরানের মন্ত্রী জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই এই ‘কমিউনিকেশন চ্যানেল’ তৈরি হয়ে যাবে। বৈঠকে আমেরিকার কাছে বাজেয়াপ্ত থাকা ইরানের ৩০০ কোটি ডলার তেহরানকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে আমেরিকা। যদিও আমেরিকার তরফে এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি। সংবাদমাধ্যম ‘আল আরবিয়া’-কে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানের হাতে কোনও অর্থ বা সম্পদ ফিরিয়ে দেয়নি আমেরিকা। ইরান সমঝোতাপত্রের শর্ত মানলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে দাবি করেছেন তিনি।

কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, হরমুজ় প্রণালী ধরে নির্বিঘ্নে জাহাজ চলাচল করার বিষয়টি সুনিশ্চিত করতে কথা বলেছে আমেরিকা এবং ইরান। মধ্যস্থতাকারীদের মাধ্যমে লেবাননে ইজরায়েলি হামলার বিষয়টি আমেরিকার কাছে উত্থাপন করেছে তেহরান।

পরোক্ষ বৈঠকের অন্যতম মধ্যস্থতাকারী কাতার জানিয়েছে, দু’পক্ষের বৈঠকে ‘ইতিবাচক অগ্রগতি’ হয়েছে। তবে এই বিষয়ে সবিস্তার কিছু জানা যায়নি এখনও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের পর ফের বৈঠকে বসতে পারে আমেরিকা এবং ইরান। সমঝোতাপত্রের শর্ত অনুযায়ী, ৬০ দিনের আলোচনার পর চূড়ান্ত শান্তিচুক্তিতে স্বাক্ষর করবে দুই পক্ষ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক