ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ঠাকুরগাঁওয়ে ইকো ইউনিভার্সিটির অনুমোদন, উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত রাজশাহী বিভাগীয় উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন ও জনসেবার মান বাড়ানোর নির্দেশ বিভাগীয় কমিশনারের ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী অবৈধভাবে সার মজুদ ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা

ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১৭

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৫:৪৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৫:৪৯:৩৩ অপরাহ্ন
ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১৭ ছবি: সংগৃহীত
জ্বালানি সঙ্কটের মাঝেও দমছে না রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ আরও বৃদ্ধি করল তারা। বুধবার রাত থেকে ইউক্রেনের রাজধানী কিভকে লক্ষ্য করে একের পর এক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। হামলায় কিভে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। পাল্টা রাশিয়ার একটি তৈল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেনও। তাতেও এক জন নিহত হয়েছেন।

ইউক্রেনের বিমান সেনা জানাচ্ছে, গত রাত থেকে অন্তত ৭৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪৯৬টি ড্রোন ছুড়েছে রাশিয়া। মস্কো যে কিভে হামলা করতে পারে, তা নিয়ে বুধবারই ইউক্রেনবাসীকে সাবধান করেছিলেন সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রশাসনের ওই সতর্কবার্তার পরে অনেকেই বাড়ি ছেড়ে মেট্রো স্টেশনগুলিতে আশ্রয় নিয়েছিলেন। না হলে প্রাণহানি আরও বেশি হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলেনস্কি কিভবাসীকে সতর্ক করার কয়েক ঘণ্টা পরের হামলা শুরু করে রুশ বাহিনী। একের পর এক ব্যালেস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আছড়ে পড়ে কিভে। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, কিভের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ২০টি বাড়ি। কিভের সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, হামলায় কমপক্ষে ৫৪ জন জখম হয়েছেন। তালিকায় দুই শিশুও রয়েছে।

অন্য দিকে, গত রাতে রাশিয়ার নিজনি নভগোরোদ অঞ্চলের কস্তোভো শহরে একটি তৈল শোধনাগারে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। তাদের দাবি, শোধনাগারের একটি মূল ইউনিটে হামলা হয়েছে। তবে তাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়টি স্পষ্ট নয়। নিজনি নভগোরোদের স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলায় এক জন নিহত হয়েছেন। জখম হয়েছেন আরও চার জন। তবে শোধনাগারে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে কোনও মন্তব্য করেনি রুশ প্রশাসন।

টানা চার বছর ধরে চলা যুদ্ধে সম্প্রতি রাশিয়ার বিভিন্ন তৈল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইউক্রেন। তার জেরে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। তার মধ্যেও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ জারি রেখেছে মস্কো। উদ্ভূত পরিস্থিতিতে রুশ সামরিক কর্তাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা