ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক রিটন ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ সার পাচার হচ্ছে মিয়ানমারে, দেশের কৃষকদের হাহাকার ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২৫ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ গোদাগাড়ীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, ধানের দাম নিয়ে হতাশ কৃষক ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ

হাওর পর্যটনে সুনসান নীরবতা: বিপন্ন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও আমাদের অর্থনীতি

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৫:৩৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৫:৩৬:২৪ অপরাহ্ন
হাওর পর্যটনে সুনসান নীরবতা: বিপন্ন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও আমাদের অর্থনীতি হাওর পর্যটনে সুনসান নীরবতা: বিপন্ন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও আমাদের অর্থনীতি
বাংলাদেশের পর্যটন গন্তব্যগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ও রোমাঞ্চকর হলো টাঙ্গুয়ার হাওর। দেশের যেকোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ পৌঁছে একবার বোটে উঠতে পারলেই যেন সব ক্লান্তি হাওয়া। দু'টো দিন ভরপুর খাওয়া-দাওয়া, গান-বাজনা, কবিতা আবৃত্তি কিংবা প্রকৃতির কোলে কেবলই অলস ঘুম—এ এক অন্যরকম নাগরিক মুক্তি।

​প্রকৃতি দেখার পাশাপাশি হাওরের টলটলে পানিতে গোসল আর সাঁতার কাটার এই সুযোগ সবসময় মেলে না। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বর্ষার জল মিলে হাওর টইটম্বুর থাকে বছরে মাত্র তিন থেকে চার মাস। ফলে বছরের এই নির্দিষ্ট সময়টায় হাওর ভ্রমণের ধুম পড়ে যায় পর্যটকদের মাঝে।

​বিগত ৪-৫ বছরে হাওরের দৃশ্যপট বদলে গেছে। বদলে গেছে এর সৌন্দর্য এবং অর্থনৈতিক গতিশীলতা। যার সুবাদে হাওর-নির্ভর স্থানীয় জনগোষ্ঠীর একটি বড় অংশের জীবনযাত্রার মান উন্নত হয়েছে ব্যাপকভাবে। দেশের প্রায় প্রতিটি প্রান্ত থেকে ভ্রমণপিয়াসীদের পদচারণায় মুখরিত থাকে এই অঞ্চল, বিশেষ করে টাঙ্গুয়ার হাওর।

​কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ব্যতিক্রম। উজান থেকে নেমে আসা ঢলে হাওর এখন কানায় কানায় পূর্ণ, অথচ নেই কাঙ্ক্ষিত পর্যটক। বিগত বছরগুলোতে এই সময়ে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, মিঠামইন কিংবা নিকলি হাওর যেখানে পর্যটকদের কোলাহলে মুখরিত থাকত, সেখানে এবার বোটচালকদের কোনো ব্যস্ততা নেই। সবাই যেন এক অলস ও উৎকণ্ঠাময় সময় পার করছেন। ভরা মৌসুমে পর্যটন খাতের এমন স্থবিরতা আমাদের অর্থনীতির জন্য মোটেও শুভ লক্ষণ নয়।

​দেশের পর্যটন শিল্পে নতুন মাত্রা যোগ করতে একদল স্বপ্নবাজ তরুণ গড়ে তুলেছিলেন আধুনিক 'হাউজ বোট' সংস্কৃতি। সময়ের সাথে সাথে চমৎকার সেবা প্রদানের মাধ্যমে এই হাউজ বোটগুলো পর্যটকদের শতভাগ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ফলস্বরূপ, এক দশক আগেও যা ছিল কেবল ব্যাকপ্যাকার্স বা অ্যাডভেঞ্চারপ্রিয়দের গন্তব্য, সেই টাঙ্গুয়ার হাওর আজ সব বয়সী ও সব পেশার মানুষের কাছে হয়ে উঠেছে অন্যতম সেরা আকর্ষণ।

​হাউজ বোট ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাইমুল হাসান এই সংকটের গভীরতা তুলে ধরে বলেন—
​"আমরা নিজেদের করপোরেট ক্যারিয়ার বিসর্জন দিয়ে দেশের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে এসেছিলাম। কিন্তু এই শিল্পের অবস্থা দিনে দিনে নাজুক থেকে নাজুকতর হচ্ছে। সময়, শ্রম, মেধা আর অর্থ বিনিয়োগ করে আমরা এখন টিকে থাকতেই হিমশিম খাচ্ছি। দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করতে পর্যটন খাত নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। অন্যথায় বেকারত্ব বৃদ্ধির পাশাপাশি সম্ভাবনাময় এই শিল্পটি ধ্বংস হয়ে যাবে।"

​নাইমুল হাসানের মতো প্রায় অর্ধশত এনার্জেটিক তরুণ, যারা দেশের পর্যটনে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছেন, তাদের অন্যতম আইকন ইমরানুল আলম। সাজেক থেকে শুরু করে রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার কিংবা সেন্ট মার্টিন—দেশের প্রায় প্রতিটি প্রধান পর্যটন গন্তব্যে সুপরিকল্পিত বিনিয়োগ করে চলেছে ইমরান ও তার টিম। আজ যদি বাংলাদেশের পর্যটন খাত ঘুরে দাঁড়াতে না পারে, তবে এই তরুণদের মহামূল্যবান মেধা ও সময় ব্যর্থতায় পর্যবসিত হবে। ইমরানুল আলমরা সাধারণ কোন তরুণ নন; নিজেদের ক্যারিয়ারের মায়া ত্যাগ করে তারা পর্যটনের টেকসই উন্নয়নে ঢেলে দিয়েছেন নিজেদের সর্বোচ্চ পুঁজি ও শ্রম।

​এই চরম সংকটের মাঝেও ইমরানুল আলম ও তার টিম অত্যন্ত ইতিবাচক ও আশাবাদী। তাদের বার্তা স্পষ্ট—
​"আমরা কেবল ব্যবসার উদ্দেশ্যে পর্যটনে আসিনি, এসেছি দেশের সৌন্দর্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে এবং অর্থনীতিকে সমৃদ্ধ করতে। বর্তমান স্থবিরতা আমাদের ভাবিয়ে তুললেও আমরা হাল ছাড়তে রাজি নই। সংকট সাময়িক, কিন্তু সম্ভাবনা চিরন্তন। আমরা বিশ্বাস করি, তরুণদের এই মেধা, শ্রম আর সততাকে যদি রাষ্ট্র সঠিক মূল্যায়ন করে, তবে পর্যটনই হতে পারে দেশের জিডিপি প্রবৃদ্ধির অন্যতম বড় হাতিয়ার।"

​তরুণদের এই আকাশছোঁয়া স্বপ্নকে বাঁচিয়ে রাখতে এবং পর্যটন খাতকে এই নাজুক অবস্থা থেকে টেনে তুলতে এখন সরকারের নীতিনির্ধারকদের এগিয়ে আসা জরুরি। পর্যটনবান্ধব নীতিমালা, সহজ শর্তে ঋণ সুবিধা এবং এই খাতের উদ্যোক্তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়া হলে তরুণেরা আবার ঘুরে দাঁড়াবে। সরকারের একটু সচেতন দৃষ্টি ও দূরদর্শী পরিকল্পনাই পারে এই সংকটের সমাধান করতে এবং তরুণ উদ্যোক্তাদের হাত ধরে বাংলাদেশের পর্যটনকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা