ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭ কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে ৫ শিশুর মৃত্যু নড়াইলে চোর সন্দেহে নির্যাতনের শিকার মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু কাতারে মুখোমুখি নয়, পরোক্ষ আলোচনায় বসল ইরান এবং আমেরিকা! তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে কর্মসংস্থানের সুযোগ করা হবে: ত্রাণমন্ত্রী যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ আজকের দিনে: ইতিহাসের পাতায় ২ জুলাই ইউক্রেনের রাজধানী লক্ষ্য করে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১৭ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এলপি গ্যাসের দাম আরও কমলো, আজ থেকেই কার্যকর হাওর পর্যটনে সুনসান নীরবতা: বিপন্ন তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন ও আমাদের অর্থনীতি রাজশাহীতে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্বোধন পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন

রাজশাহীতে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্বোধন

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৪:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৪:৫৭:২৫ অপরাহ্ন
রাজশাহীতে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্বোধন রাজশাহীতে নজরুল বর্ষ ২০২৬–২০২৭ উদ্বোধন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ঘোষিত নজরুল বর্ষ ২০২৬–২০২৭-এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে রাজশাহীতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সারাদেশে একযোগে নজরুল বর্ষ-এর উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। উদ্বোধনী আয়োজনের মাধ্যমে রাজশাহীসহ দেশের ৬৪ জেলা ও নির্বাচিত ৭৪টি উপজেলায় একযোগে ‘নজরুল বর্ষ’ পালনের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেন। এ সময়জুড়ে দেশব্যাপী নজরুলের সাহিত্য, সংগীত, দর্শন ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি আয়োজন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ

যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ