ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪ কোচিং থেকে লাশ হয়ে বাড়ি ফিরলেন শিক্ষার্থী শিবা রাণী: শোকে স্তব্ধ পরিবার, কাঁদছে পুরো এলাকা সাতকানিয়ার আলোচিত সেলিম হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার রাণীশংকৈলে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর সাপাহারে আমের বিপনন ও বাজারজাতকরণ সংক্রান্ত মত বিনিময় সভা লালপুরে ইউপি সদস্য মনির বাহিনীর বিচারের দাবিতে সংবাদ সম্মেলন রাণীশংকৈলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন: বেশি বেশি গাছ লাগানোর আহ্বান সিংড়ার ডাহিয়া ইউপি নির্বাচনে প্রভাষক কামরুলের প্রার্থীতা ঘোষণা ও গণসংযোগ মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন তানোরের প্রতিবন্ধী নাজিবুর খুঁজছেন জীবনসঙ্গী মাস্কের সঙ্গে দাঁড়িপাল্লায় অম্বানী, আদানি, বিড়লারা কে কোথায় দাঁড়িয়ে? মৃত্যুর চার মাস পরে শেষকৃত্য হবে আয়াতোল্লা আলি খামেনেইয়ের, অবশেষে দিন ঘোষণা করল ইরান ‘আমি নাকি সমকামী!’ বিয়ে ভাঙতেই মৌনীর যৌন অভিরুচি নিয়ে প্রশ্ন, মুখ খুললেন অভিনেত্রী দু’বছর পরে হিন্দি ধারাবাহিকে ফিরছেন দেবচন্দ্রিমা সিংহ রায় বিশ্বকাপের মঞ্চে নোরার ‘সির সির’ গানের ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, নগরজুড়ে ২.৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা রাজশাহীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন পুঠিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত প্রশিক্ষণ পেলে নারীরা আর পিছিয়ে থাকবে না: ভূমিমন্ত্রী মিনু

স্যালাড খাওয়ার উপকারীতা ও গুরুত্বপূর্ণ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১১:১১:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১১:১১:১৯ অপরাহ্ন
স্যালাড খাওয়ার উপকারীতা ও গুরুত্বপূর্ণ ফাইল ফটো
পুষ্টিবিদরা বলছেন, ‘‘খাবার খাওয়া কী ভাবে শুরু করছেন, তার উপরেও অনেক কিছু নির্ভর করে। এ ক্ষেত্রে স্যালাড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’’

সাধারণত যখন দুপুরে বা রাতে ভারী খাবার খাওয়া হয়, তখন ভাত বা রুটি, ডাল, তরকারি, সব্জি, স্যালাড ইত্যাদি মিলিয়েমিশিয়ে খাওয়ার চল রয়েছে ভারতীয় পরিবারে। স্যালাড খাওয়া হয় সচরাচর ভাত বা রুটির কয়েক গ্রাস মুখে তোলার পরে। অনেকে আবার রোজ স্যালাড খানও না। কিন্তু পুষ্টিবিদ শ্বেতা জে পাঞ্চাল বলছেন, ‘‘ভাত বা রুটি খাওয়ার আগে যদি এক বাটি শসা-টম্যাটো-পেঁয়াজ-গাজর-ধনেপাতা বা লেটুস শাক দেওয়া তাজা স্যালাড খাওয়া যায়, তবে তা অনেক কিছু বদলে দিতে পারে।’’ বিশেষ করে ডায়াবিটিসের রোগীদের জন্য বা যাঁরা ওজন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, তাঁদের জন্য এই অভ্যাস অত্যন্ত উপকারী বলে জানাচ্ছেন শ্বেতা।

শ্বেতা একজন স্পোর্টস নিউট্রিশনিস্ট, আবার তিনি কিডনি এবং ডায়াবিটিসের রোগীদের খাদ্যতালিকা নিয়েও বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে কাজ করেন। মুম্বইয়ে তাঁর নিজস্ব ক্লিনিক রয়েছে। সমাজমাধ্যমেও তিনি সক্রিয়। ইনস্টাগ্রামে সাড়ে তিন লক্ষ অনুগামী রয়েছে তাঁর। শ্বেতা মাঝে মধ্যেই সুস্বাস্থ্য বজায় রাখার নানা পরামর্শ দেন সেখানে। তেমনই এক ভিডিয়োয় তিনি জানিয়েছেন, নিয়মিত স্যালাড খাওয়া কেন জরুরি।

স্যালাড কী ভাবে সাহায্য করে?
শ্বেতা জানাচ্ছেন, খাবার খাওয়ার পরে তা কী ভাবে শরীরে প্রভাব ফেলবে তার বেশিটাই নির্ভর করে ইনসুলিন কতটা কাজ করছে এবং রক্তে শর্করার মাত্রা কী ভাবে বাড়ছে, তার উপর। রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়া ডায়াবিটিসের রোগীদের জন্য যেমন ক্ষতিকর, তেমনই বাকিদের ক্ষেত্রেও ভাল নয় মোটেই। রক্তে শর্করা হঠাৎ বাড়লে তা আরও বেশি খিদের ইচ্ছেকে জাগিয়ে তোলে। শ্বেতা বলছেন, ‘‘খাবার খাওয়ার আগে যদি একবাটি স্যালাড খাওয়া যায়, তবে শরীরে ফাইবার যায় বেশি। এতে দ্রুত পেট ভরে শর্করা জাতীয় খাবার খেলেও রক্তে শর্করার মাত্রা বাড়ে ধীরে ধীরে। যা ওজন কমানোর জন্যও প্রয়োজনীয়।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪

নগরীতে চোলাইমদ ও ট্যাপেন্টাডল সহ মাদক কারবারী গ্রেফতার ৪