ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ১০:০৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১০:০৫:০০ অপরাহ্ন
প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট
আলিয়া ভাট এবং সাধারণ জ্ঞান, এই দুই শব্দ একসঙ্গে এলেই অনেকের মনে পড়ে যায় বহু বছর আগের কফি উইথ করণের সেই আলোচিত পর্বের কথা। যেখানে ভারতের রাষ্ট্রপতির নাম বলতে গিয়ে ভুল করেছিলেন আলিয়া। সেই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে ট্রোলের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। তবে সময়ের সঙ্গে সেই ট্রোলিংকেই নিজের জনপ্রিয়তার অংশ করে নিয়েছেন আলিয়া।

সম্প্রতি নিজের আসন্ন ছবি আলফা’র প্রচারে জয়পুরে গিয়ে ফের একবার সেই পুরনো প্রেসিডেন্ট প্রসঙ্গের মুখোমুখি হন অভিনেত্রী। তবে এবার ভুল নয়, বরং নিজের রসবোধ দিয়ে দর্শকদের মন জয় করলেন তিনি।

জয়পুরে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতার সময় হঠাৎই দর্শকাসন থেকে এক ভক্ত চিৎকার করে বলেন, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া! মুহূর্তেই প্রেক্ষাগৃহে হাসির রোল ওঠে। পরিস্থিতি সামলে আলিয়া মাইক্রোফোন হাতে নিয়ে মজা করে বলেন, তোমরা কি ‘ল্যাটেন্ট’ দেখনি?

আসলে সময় রায়নার জনপ্রিয় শো ইন্ডিয়াজ গট ল্যাটেন্টের দ্বিতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া ভাট ও শর্বরী। সেখানে সময় রায়না আলিয়াকে তাঁর প্রিয় রাজ্যের নাম জিজ্ঞেস করলে উত্তর দিতে সামান্য দেরি করেন অভিনেত্রী। তখন মজার ছলে সময় বলেন, রাজ্যের নাম জিজ্ঞেস করেছি, রাষ্ট্রপতির নয়!

জয়পুরের অনুষ্ঠানে আলিয়া বুঝিয়ে দেন, সেই পুরনো ভুল এখন অতীত। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর হাতে জাতীয় পুরস্কার তুলে দিয়েছিলেন, তাই তাঁর নাম ভুলে যাওয়ার কোনও কারণ নেই। এরপর স্পষ্টভাবে রাষ্ট্রপতির নাম বলতেই দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

এদিকে আলিয়ার নতুন ছবি আলফা নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই সপ্তম ছবিতে প্রথমবারের মতো কোনও মহিলা চরিত্রকে কেন্দ্র করে তৈরি হচ্ছে স্পাই থ্রিলার। ছবিতে আলিয়ার সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘকে। ছবিটি পরিচালনা করেছেন ‘দ্য রেলওয়ে মেন’-খ্যাত পরিচালক শিব রাওয়াল।

প্রথমে ছবিটির মুক্তির তারিখ ২০২৫ সালের ২৫ ডিসেম্বর নির্ধারিত থাকলেও ভিএফএক্সের কাজের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। বর্তমানে ছবিটি ২০২৬ সালের ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক