ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

বড়পর্দায় আসতে চলেছে মীনা কুমারীর বায়োপিক, অভিনয় করবেন কিয়ারা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১১:০৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১১:০৬:৪৩ অপরাহ্ন
বড়পর্দায় আসতে চলেছে মীনা কুমারীর বায়োপিক, অভিনয় করবেন কিয়ারা ছবি: সংগৃহীত
বলিউডের ইতিহাসে একজন অনন্য অভিনেত্রী ছিলেন মীনা কুমারী। বড় পর্দায় সিদ্ধার্থ পি মালহোত্রা আনতে চলেছেন সেই অভিনেত্রীর জীবনী। এই বায়োপিক ঘোষণা হওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে একটি কৌতূহল সৃষ্টি হয়েছিল, যে এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন কোন অভিনেত্রী?

কিছু মাস আগেই সিদ্ধার্থ নিশ্চিত করেছিলেন যে তিনি সিনেমাটি তৈরি করতে চলেছেন। তবে নাম ভূমিকায় কে অভিনয় করবেন, সেটা এখনও প্রকাশ্যে আনেননি পরিচালক। খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টি নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে বিভিন্ন জিজ্ঞাসা তৈরি হয়েছে। নতুন প্রজন্মের কোনও নায়িকা নাকি অভিজ্ঞ নায়িকাকে নেওয়া হবে মীনা কুমারীর চরিত্রে অভিনয় করার জন্য?

সম্প্রতি পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, চলচ্চিত্র নির্মাতারা ইতিমধ্যেই অভিনেত্রী কিয়ারা আডবানির সঙ্গে যোগাযোগ করেছেন এই ছবিতে অভিনয় করার জন্য। সৌন্দর্য এবং অভিনয়ের দিক থেকে পরিচালকের প্রথম পছন্দ এই নায়িকাই। যদিও অভিনেত্রীর তরফ থেকে এখনও কিছু নিশ্চিত জানা যায়নি।

তবে মীনা কুমারীর চরিত্রে অভিনয় করতে যদি রাজি হয়ে যান কিয়ারা, তাহলে সন্তান জন্মের পর এটি তাঁর প্রথম ছবি হবে। ওয়ার ২, টক্সিক ছবির পর এই ছবিতে কিয়ারাকে একেবারে অন্যভাবে মানুষ দেখতে পাবে।

তবে মীনা কুমারীর চরিত্রে কিয়ারার নাম সামনে উঠে এলেও অভিনেত্রীর প্রাক্তন স্বামী কামাল আমরোহির চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। পরিচালকের নজরে কারা আছেন, সেটাও জানা যায়নি এখনও।

প্রসঙ্গত, ছবি প্রসঙ্গে গত বছরের সেপ্টেম্বর মাসে পরিচালক বলেছিলেন, কমল সাহেব এবং মীনাজির মধ্যে আদান-প্রদান হয়েছিল এমন ৫০০টির বেশি হাতে লেখা চিঠি এবং তাঁদের জীবনের বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করা হয়েছে যাতে ছবিতে প্রতিটি দিক সুস্পষ্টভাবে তুলে ধরা যায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড