ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৭:৪৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:৪৭:০৬ অপরাহ্ন
কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা
কুমিল্লার দেবিদ্বারে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জনতার হাতে আটক হয়েছেন মো. মুক্তল হোসেন (৫০) নামে এক প্রধান শিক্ষক।

মঙ্গলবার (৩০ জুন) রাত ৯টার উপজেলার বল্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মো. মুক্তল হোসেন উপজেলার মাশিকাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এদিকে তাকে আটকের খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এর আগে এলাকার একটি মহল তাকে চিকিৎসার নামে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়।

স্থানীয়রা জানান, উপজেলার ঊজানীজোড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী (৩০) একটি স্কুলে শিক্ষকতা করেন। এর সূত্র ধরে প্রধান শিক্ষক মুক্তল হোসেনের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ওই নারীর ঘরে প্রায়ই রাতে আসা-যাওয়া করতেন তিনি। স্থানীয়রা বিষয়টি পর্যবেক্ষণ করে পাহারা দেওয়া শুরু করেন।

মঙ্গলবার রাতে মুক্তল ওই নারীর ঘরে ঢুকলে গ্রামবাসী ঘরটি ঘেরাও করে। এতে পালিয়ে যাওয়ার সময় তিনি স্থানীয়দের হাতে আটক হন। পরে তাকে উত্তম মাধ্যম দেওয়া হয়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটকের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানায়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তাকে পাওয়া যায়নি। 

তবে, শিক্ষক মুক্তল পারিবারিক একটি বিষয়ে তার স্ত্রীর কাছে গিয়েছেন বলে দাবি করেছেন ওই নারীর প্রবাসী স্বামী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড