ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১১:০০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১১:০০:৩৬ অপরাহ্ন
ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন ছবি: এএফপি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানকে সহায়তা দিতে প্রস্তুত তাঁর দেশ। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের যৌক্তিকতা ছাড়াই আগ্রাসন চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। 

বর্তমানে রাশিয়া সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের শুরুতেই তাঁকে এসব কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

পুতিন বলেন, "আপনি (আব্বাস আরাগচি) আজ মস্কোতে এসেছেন— আমি এতে অত্যন্ত আনন্দিত। এই জটিল পরিস্থিতি নিয়ে একসঙ্গে আলোচনা করার এবং বর্তমান অবস্থা থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে- এটি আমাদের জন্য একটি সুযোগ।"

পুতিন বলেন, "এই অবাস্তব ও অপ্ররোচিত আক্রমণের কোনো ভিত্তি নেই।"

পুতিন আরও উল্লেখ করেন, "আমরা ইরানিদের পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছি।" তিনি আশা প্রকাশ করেন, এই বৈঠক "আগামীতে বিদ্যমান পরিস্থিতি উত্তরণে আলোচনার মাধ্যমে সমাধানের পথ উন্মুক্ত করবে।"

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার নিন্দাজ্ঞাপন করায় রাশিয়াকে ধন্যবাদ জানান আরাগচি। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা অবৈধ নয়—এটা স্বাভাবিক আত্মরক্ষা। এসময় রাশিয়া ইতিহাস ও আন্তর্জাতিক আইনের সঠিক পক্ষে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

আরাগচি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক