ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৭:১৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:১৮:৪৯ অপরাহ্ন
রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ ছবি: সংগৃহীত
এক অর্থবছরে প্রবাস আয়ের ক্ষেত্রে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন (৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশের ইতিহাসে এক একক অর্থবছরে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ প্রবাস আয়ের নতুন রেকর্ড।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাস আয় বা রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসাবে সর্বশেষ এক বছরে দেশে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন (২৮০ কোটি ৬০ লাখ) ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু জুনের শেষ দিন অর্থাৎ ৩০ জুনই একক দিনে এসেছে ১২০ মিলিয়ন ডলার। তবে ২০২৫ সালের জুন মাসে দেশে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৪ সালের একই মাসে এই পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের আয় পাঠানোর প্রক্রিয়া সহজ করা, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন ধরনের নীতিগত সুবিধা ও ডলারের ক্রলিং পেগসহ নানা ইতিবাচক পদক্ষেপের কারণে হুন্ডির পরিবর্তে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড