ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ঘরে ডেকে নিয়ে যান যুবক, অতঃপর... ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার মোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থী রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ তানোর হাসপাতালে লাশের গহনা চুরি সন্তানকে নিয়ে কী বললেন সমান্থা

সন্তানকে নিয়ে কী বললেন সমান্থা

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৭:১০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:১০:৩১ অপরাহ্ন
সন্তানকে নিয়ে কী বললেন সমান্থা ছবি: সংগৃহীত
‘মা ইনতি বঙ্গারাম’ ছবির প্রচারের সময়ে সুখবর দিয়েছিলেন। জল্পনা শুরু হয়েছিল আগেই। নিজেই ছবির প্রচার অনুষ্ঠানে সমান্থা জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন এবং শীঘ্রই মাতৃত্বকালীন ছুটিতে যাবেন। এ বার স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই।

সমান্থা বরাবরই স্বাস্থ্য সচেতন। এক সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। তার পর থেকে নিয়ম মেনে খাওয়াদাওয়া করেন এবং শরীরচর্চা করেন। অভিনেত্রীর নির্মেদ চেহারার অনুরাগী অনেকেই। তাই নিজের স্ফীতোদরের ছবি ভাগ করে ‘সিক্স প্যাক’ নিয়ে রসিকতা করেছেন সমান্থা। শরীরচর্চাকেন্দ্র থেকে নিজের স্ফীতোদরের ছবি ভাগ করে তিনি লিখেছেন, সন্তান জন্ম দেওয়ার পরেই সিক্স প্যাক-এর সঙ্গে আবার দেখা হবে।

সমান্থার এই ছবি দেখে খুশিতে ভাসছেন তাঁর অনুরাগীরা। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘মা ইন্তি বঙ্গারাম’। সেই ছবি বক্স-অফিসে ভাল ফল করছে। তেলুগু চলচ্চিত্র জগতে সমান্থার এই ছবি সাড়া ফেলেছে। সেই সাফল্য উপভোগ করছেন তিনি। পাশাপাশি সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।

‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে অভিনেত্রী মা হওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি এ-ও জানান, এই মুহূর্তে যে কাজগুলো হাতে রয়েছে, সেগুলি শেষ করার পরে তিনি কিছু দিনের বিরতি নেবেন। সমান্থা বলেন, “এর পর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমাকে কিছুদিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তার পরে আমি আবার আমার ভক্তদের জন্য নতুন ছবি নিয়ে ফিরব।”

নাগ চৈতন্যের সঙ্গে দাম্পত্যকালেও সমান্থা মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এক সাক্ষাৎকারে সমান্থা হেসে বলেছিলেন যে, তিনি এবং নাগ চৈতন্য আলোচনা করে তাঁদের প্রথম সন্তানের জন্মের একটি তারিখও ঠিক করেছিলেন। অভিনেত্রী বলেছিলেন, “আমরা তারিখ ঠিক করে রেখেছিলাম সন্তানের জন্মের।” কিন্তু শেষ পর্যন্ত সেই দাম্পত্য ভেঙে যায়। ২০২১ সালে বিচ্ছেদ হয় তাঁর। দীর্ঘদিন একাকী থেকেছেন দক্ষিণী তারকা। তার পরে দক্ষিণী চিত্রনাট্যকার রাজ নিডিমুরুর সঙ্গে সম্পর্কে জড়ান সমান্থা। ২০২৫ সালের ডিসেম্বর মাসে তাঁরা বিয়ে করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক