ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ঘরে ডেকে নিয়ে যান যুবক, অতঃপর... ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার মোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থী রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ তানোর হাসপাতালে লাশের গহনা চুরি সন্তানকে নিয়ে কী বললেন সমান্থা আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ, মানুষের পাশে থাকবে সরকার ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত’! কাতারে প্রতিনিধি পাঠিয়েও বৈঠকে বসল না ইরান এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা আত্রাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ, মানুষের পাশে থাকবে সরকার

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৭:০৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৭:০৭:৪৭ অপরাহ্ন
আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ, মানুষের পাশে থাকবে সরকার আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ, মানুষের পাশে থাকবে সরকার
নওগাঁর আত্রাই উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত চাল দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার আটটি ইউনিয়নের মোট ১ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সবসময় সাধারণ, প্রান্তিক ও কর্মজীবী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্যোগ বা সংকটের সময় কোনো মানুষ যেন খাদ্যাভাব বা কষ্টে না থাকে, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারি বরাদ্দের সুষ্ঠু ও স্বচ্ছ বণ্টনের মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের দোরগোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের পাশে থেকে সরকার তার দায়িত্ব পালন করে যাবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রশাসন সবসময় প্রকৃত অসহায় ও প্রান্তিক মানুষের অধিকার এবং সরকারি সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। যেকোনো দুর্যোগ বা সংকটে আত্রাই উপজেলা প্রশাসন সাধারণ মানুষের পাশে থেকে সর্বোচ্চ সেবা প্রদান অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও সভাপতির উপস্থিতিতে সুবিধাভোগীদের হাতে ৩০ কেজি ওজনের চালের বস্তা অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। সুশৃঙ্খলভাবে এক হাজার সুবিধাভোগীর মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন হয়। সরকারি এ মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক