ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

হামলায় কৌশলগত পরিবর্তন ইরানের, আরও দিশেহারা ইসরাইল

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৫৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৫৬:৪৪ অপরাহ্ন
হামলায় কৌশলগত পরিবর্তন ইরানের, আরও দিশেহারা ইসরাইল ছবি: সংগৃহীত
দখলদার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনায় কৌশলগতভাবে একটি উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে ইরান। সোমবার সকালে সর্বশেষ ২১তম ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) অধিকৃত অঞ্চলের একাধিক লক্ষ্যবস্তুতে একটি বিশাল সম্মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে।

আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, আইআরজিসি উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় হামলা চালানোর জন্য আত্মঘাতী ড্রোন সহ কঠিন এবং তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রের সংমিশ্রণ ব্যবহার করেছে। আগের অভিযানগুলি মূলত তেল আবিব এবং হাইফাকে কেন্দ্র করে পরিচালনা করা হয়। তবে সর্বশেষ অভিযানে হামলার পরিধি বাড়ানো হয়েছে। দখলকৃত অঞ্চল জুড়ে একাধিক কৌশলগত এলাকায় আঘাত করা হয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, হামলাগুলি উত্তর হাইফা, হাইফা, তেল আবিব, আশকেলন, একর এবং আশদোদকে লক্ষ্য করে চালানো হয় এবং এসব স্থানে তা আঘাত হানে। সাফেদ, লাচিশ (তেল আবিবের দক্ষিণে), বেইত শে'আন, আশকেলন এবং আশদোদেও হামলার উল্লেখযোগ্য প্রভাব পড়েছে বলে জানা গেছে।

ইসরায়েলি সূত্রগুলি এই আক্রমণকে সাম্প্রতিক স্মৃতিতে দীর্ঘতম একটানা বিমান হামলা হিসাবে বর্ণনা করেছে। এতে দীর্ঘসময় দেশজুড়ে সাইরেন বাজতে থাকে। ফলে অধিকৃত অঞ্চলগুলিতে ব্যাপক আতঙ্ক এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

সোমবার (২৩ জুন) ইরানের সর্বশেষ হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ঘটে। দেশের বিভিন্ন শহরে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় নাগরিকদের দুর্ভোগের মাত্রা বেড়ে যায়।

দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন (আইইসি) নিশ্চিত করেছে, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি “কৌশলগত অবকাঠামো স্থাপনার” ওপর আঘাত হানেছে। এই আঘাতের কারণে আশেপাশের শহরগুলোতে বিদ্যুৎ সরবরাহে বড় ধরণের ব্যাঘাত ঘটেছে।

আইইসি থেকে জানানো হয়েছে, দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের জন্য তাদের টিমগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। তারা অবকাঠামোর মেরামত এবং নিরাপত্তা ঝুঁকি অপসারণের জন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে সাইরেন বাজায়, যার ফলে নাগরিকদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়। ইসরায়েলের চ্যানেল ১৩ রিপোর্ট করে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি সবচেয়ে দীর্ঘ সময় তারা আশ্রয়কেন্দ্রে কাটিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক