ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ঘরে ডেকে নিয়ে যান যুবক, অতঃপর... ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ, উৎকণ্ঠায় চার পরিবার মোহনপুরে ৪টি কেন্দ্রে এইচএসসি/সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে ২৩৭৩ পরীক্ষার্থী রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ তানোর হাসপাতালে লাশের গহনা চুরি সন্তানকে নিয়ে কী বললেন সমান্থা আত্রাইয়ে দুঃস্থদের মাঝে ত্রাণের চাল বিতরণ, মানুষের পাশে থাকবে সরকার ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত’! কাতারে প্রতিনিধি পাঠিয়েও বৈঠকে বসল না ইরান এইচএসসি পরীক্ষায় নজরদারিতে থাকছে সিসিটিভি ও বডি ওর্ন ক্যামেরা আত্রাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬ ফ্যাসিবাদের পতনের শুরু ১ জুলাই

ফ্যাসিবাদের পতনের শুরু ১ জুলাই

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:৩০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:৩০:২৩ অপরাহ্ন
ফ্যাসিবাদের পতনের শুরু ১ জুলাই ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের ৩৬ দিনের আন্দোলনের শুরুটা হয় ১ জুলাই থেকেই। উচ্চ আদালতের এক রায়কে কেন্দ্র করে সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হয় ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এ আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে। সড়কে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও।

শান্তিপূর্ণ এ আন্দোলন দমাতে ব্যাপক দমনপীড়ন চালায় আইনশৃঙ্খলাবাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে আন্দোলন আরও তীব্রতর হয়।
 
শাহবাগে অবস্থান নিয়ে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করতে থাকেন শিক্ষার্থীরা। সরকারের দমনপীড়ন বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আন্দোলনে বাড়ে সাধারণ মানুষের অংশগ্রহণ। আওয়ামী দুঃশাসনে বিক্ষুব্ধ মানুষ সমর্থন যোগায় আন্দোলনে।
 
১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পুলিশ। ওইদিন চট্টগ্রামে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সারাদেশে আন্দোলন দাবানলের মতে জ্বলে ওঠে।
 
জাতিসংঘের হিসেবে এরপরের প্রায় তিন সপ্তাহ গুলি করে শিশুসহ হত্যা করা হয় প্রায় ১৪০০ মানুষকে।
 
এরপর ২০২৪ সালের ৫ আগস্ট। সড়কে নামে শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনমুখী লাখো মানুষের ঢল। অবস্থা বেগতিক দেখে ওইদিন দুপুরে ভারতে চলে যান শেখ হাসিনা। পতন হয় কর্তৃত্ববাদী এক শাসনের। গণভবন ও সংসদভবন দখলে নেয় ছাত্র-জনতা।
 
পরে জুলাই হত্যাযজ্ঞের মামলার তদন্তে উঠে আসে, নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যা করতে মারণাস্ত্র ব্যবহার করতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এমনকি হেলিকপ্টার থেকে গুলি করারও নির্দেশ দিয়েছিলেন তিনি। যেকোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রযন্ত্রকে নগ্নভাবে ব্যবহারের প্রমাণও পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক