ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:২৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:২৮:০৩ অপরাহ্ন
সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ
নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া ইউনিয়নে বৈশাখ মাসের আকস্মিক বন্যায় বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ জিআর (চাল) সহায়তার আওতায় ৬৮৬ জন কৃষকের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

​বুধবার (১ জুলাই) দুপুর ১২টায় ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চাল তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় ইউনিয়নের তালিকাভুক্ত ৬৮৬ জন কৃষকের প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

​চাল বিতরণকালে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, "আকস্মিক বন্যায় চলনবিলের কৃষকদের বোরো ধানের যে ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। সরকার সবসময় কৃষকদের পাশে আছে। এই দুর্যোগ কাটিয়ে উঠতে এবং কৃষকদের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।"

​ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মিঠুন কুন্ডু এবং ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েল। এছাড়া অনুষ্ঠানে উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি