ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০৬:২১:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০৬:২১:০৮ অপরাহ্ন
রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর রাজশাহীকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান ভূমিমন্ত্রীর
ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী বাংলাদেশের অন্যতম শান্তিপূর্ণ, নিরাপদ, সবুজ ও শিক্ষানগরী। এ নগরীর শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ বাহিনীকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

বুধবার (১ জুলাই) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন নীতির আলোকে আগামী দিনে একটি নিরাপদ ও সুন্দর রাজশাহী গড়ে তোলার প্রত্যয় নিয়ে সবাইকে কাজ করতে হবে।

আরএমপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং আরএমপির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোঃ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ফরিদুল ইসলাম, আরডিএ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠান শেষে আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভূমিমন্ত্রীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আরএমপি সদর দপ্তরে এসে শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ