ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা রুয়েটে রাজনীতি নিষিদ্ধ ইস্যুতে উত্তেজনা: আড়াল-প্রকাশ্যে কার্যক্রমের অভিযোগে ভিন্নমত আইনজীবী কল্যাণ তহবিলের অনুদানের চেক বিতরণ রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলএসডি গোডাউনের ঢালাই কাজে অনিয়মের অভিযোগ পাকড়ি ইউপিতে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর খনন ​নগরীতে মাদক কারবারী সেলিনা-সহ গ্রেফতার ৪ বাগমারা বাজারে বিপুল পরিমান অ্যালকোহল-সহ গ্রেফতার আমিনুল রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান রাজশাহী নগরীতে জলাবদ্ধতা ঠেকাতে দিনরাত কাজ করছে রাসিক শীঘ্রই সমাবর্তন সহ হীরক জয়ন্তী উদযাপন করবে রুয়েট গ্লোবাল আইটি, রাজশাহীতে সরকারি অর্থায়নে ফ্রি আইটি প্রশিক্ষণের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ছুটির দিনেও থেমে নেই জনসেবা, মোহনপুরে ইউএনওর দাপ্তরিক ব্যস্ততা রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শুভ উদ্বোধন জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র, ন্যাটো জোটে নতুন উত্তেজনা নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-২

নীলফামারীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ১০:৫২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ১০:৫২:৩৪ অপরাহ্ন
নীলফামারীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু প্রতিকী ছবি
নীলফামারীর ডোমারে বজ্রপাতে মো. হাসান (১৩) নামের ষষ্ঠ শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাইসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৩ জুন) সন্ধ্যায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মো. হাসান বামুনিয়া মিস্ত্রীপাড়া এলাকার সাজু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। আহতদের মধ্যে একজন হলেন নিহত হাসানের ছোট ভাই মো. হোসাইন (৭), অপর দুইজন বারোবিশা এলাকার জয়নুল ইসলামের মেয়ে রেমি আক্তার (২২), বামুনিয়ার গোলাম মোস্তাফার ছেলে আব্দুল খালেক(৫০)।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে দোলাবাড়ি এলাকায় হাঁস আনতে গিয়েছিল হাসান ও তার ছোট ভাই . হোসাইন । এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। পাশেই থাকা হোসাইন বজ্রপাতের ঘটনায় অজ্ঞান হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রায়হান বারী জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। নিহতের ছোট ভাইয়ের অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসা শেষে স্বজনরা  বাড়িতে নিয়ে গেছে।  আহত আরও দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫