ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২৫:৩২ অপরাহ্ন
চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় চুরির অভিযোগে এক কিশোরকে জনসম্মুখে মাথা ন্যাড়া করে অপদস্থ করার ঘটনায় দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে মূল অভিযুক্ত গ্রাম পুলিশ সদস্য রতন রবি দাশকে আটক করেছে। একই সঙ্গে তাকে গ্রাম পুলিশ পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ঘটনাটি সোমবার (২৯ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারের শহীদ মিনার প্রাঙ্গণে ঘটে। পরে বিকেলে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

ভুক্তভোগী মো. রাব্বিল (১৪) উপজেলার বানাইকোনা গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। আটক রতন রবি দাশ পাঁচগাঁও গ্রামের বিন্দু রবি দাশের ছেলে। তিনি গ্রাম পুলিশ সদস্য হওয়ার পাশাপাশি স্থানীয় বাজারে একটি সেলুন পরিচালনা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচগাঁও বাজারের একটি হার্ডওয়্যারের দোকানে সাত হাজার টাকা চুরির অভিযোগে রাব্বিলকে আটক করা হয়। 

স্থানীয়দের দাবি, তল্লাশির সময় তার কাছ থেকে ওই টাকা উদ্ধার করা হয় এবং সে অভিযোগ স্বীকারও করে। তবে তাকে পুলিশের হাতে তুলে না দিয়ে কয়েকজনের উপস্থিতিতে গ্রাম পুলিশ সদস্য রতন রবি দাশ আইন নিজের হাতে তুলে নেন। শাস্তির নামে শহীদ মিনার প্রাঙ্গণেই জনসম্মুখে কিশোরটির মাথা সম্পূর্ণ ন্যাড়া করে দেওয়া হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, চুল কাটার সময় কিশোরটি কান্নাজড়িত কণ্ঠে বারবার ক্ষমা চেয়ে ভবিষ্যতে আর এমন কাজ করবে না বলে আকুতি জানাচ্ছে। কিন্তু উপস্থিত কেউ তার অনুরোধে সাড়া না দিয়ে পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

আটকের পর রতন রবি দাশ বলেন, বাজারে লোকজন কিশোরটিকে আটক করে আমাকে খবর দেয়। সেখানে গিয়ে উপস্থিত লোকজন ১০০ টাকার বিনিময়ে তার মাথা ন্যাড়া করে দিতে বলে। আমি তা করেছি। এখন আমি আমার কাজের জন্য অনুতপ্ত।

রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য হিসেবে শনাক্ত করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশকে জানানো হলে তাকে আটক করা হয় এবং সাময়িক বরখাস্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, চুরির অভিযোগে কিশোরকে নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহল বলছে, অপরাধের অভিযোগ থাকলেও বিচার করার দায়িত্ব আদালতের, জনসম্মুখে কাউকে অপদস্থ করা নয়। তারা ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী