ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানিতে মানুষের কথা শুনছেন রাজশাহী জেলা প্রশাসক খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০২:৫৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০২:৫৮:৪৩ অপরাহ্ন
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত

ভারত ও পাকিস্তান টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে । দুই দেশই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার যুদ্ধবিরতিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়ে বলেছেন “পাকিস্তান সবসময় এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য সংগ্রাম করেছে। তবে এক্ষেত্রে আমরা আমাদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা নিয়ে কখনো আপস করিনি।”

অপরদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আজ দুপুরে পাকিস্তানের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালক ভারতীয় মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাদের মধ্যে একটি চুক্তি হয়।

তিনি বলেন, “তারা সম্মত হন যে দুই পক্ষ লড়াই এবং স্থল, আকাশ ও সমুদ্রে সামরিক কার্যক্রম বন্ধ করবে। যা ভারতীয় সময় বিকাল ৫টা থেকে কার্যকর হবে। এ চুক্তিটি কার্যকরে দুই পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুই দেশের মিলিটারি অপারেশন্সের মহাপরিচালকরা আগামী ১২ মে ফের কথা বলবেন।”

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ-এ ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান। তিনি বলেন, দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।
ট্রুথ-এ তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি ভারত ও পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।”

তিনি আরও বলেছেন, “নিজেদের সঠিক জ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করায় দুই দেশকে অভিনন্দন।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে বলেছেন, “ভারত-পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং বিভিন্ন ইস্যু নিয়ে একটি নিরপেক্ষ জায়গায় আলোচনায় বসবে।”

এক্সে তিনি লিখেছেন, “শান্তি প্রতিষ্ঠার পথ বেছে নেওয়ায় আমরা (ভারতের) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং (পাকিস্তানের) প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের প্রশংসা করি।”

সূত্র: বিবিসি


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ