ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ সরকারের বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু অমসৃণ ত্বক, ব্রণ, অবাঞ্ছিত চুল-সহ হাজারো সমস্যা মিটবে সাত প্রযুক্তিতে স্পেন-আর্জেন্টিনা খেলোয়াড়দের সংঘর্ষ, প্রকাশ্যে এলো আসল কারণ ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৮:২৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৮:২৯:১৩ অপরাহ্ন
১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা
উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, রাজশাহীর উদ্যোগে ‘১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ’ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ অধিকার, মর্যাদা ও ন্যায্যতার জন্য এক সাহসী সংগ্রাম। সাঁওতাল বিদ্রোহ আমাদের শিখায় অন্যায়, বৈষম্য ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে। এই দিনটি আমাদের আদিবাসী জনগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে অনুপ্রাণিত করে। সাঁওতাল বিদ্রোহ দিবসে আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. প্রভাত টুডু। বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমীন, গবেষক রক্ষাগোলা মডেল ও সিসিবিভিও এর নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল স্বপন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, কারিতাস বাংলাদেশ রাজশাহীর আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, শ্রীমতি নিমশ্বরী লাকড়া মহিলা সদস্য, ২নং তেতুলিয়া ইউপি,  রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম রাজশাহীর সম্পাদক ইলিয়াস সরেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক