ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব পুকুরে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়:তদন্তে মিথ্যা প্রমাণ,জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে পুঠিয়ায় জুয়া-মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩ ঠাকুরগাঁও শহরের পৌর ড্রেনে মিলল ভ্রূণের মরদেহ, এলাকায় চাঞ্চল্য কলমা ইউপি নির্বাচনে বিএনপিতে হযরত আলীর বিকল্প নাই তেরখাদিয়ায় চুরির সময় আটক, দেড় বছরের কারাদণ্ড মাত্র ৩০ বছরেই ইনফ্লুয়েন্সার নিধির মৃত্যু, শেষ পোস্ট ঘিরে রহস্য হল থেকে বেপরোয়া সরানোয় ক্ষোভ আদৃতের পুজোর আগে রূপচর্চা নয়, ত্বক নিয়ে কঠোর নিয়মে উষসী রায় ছাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ হরমুজ প্রণালী নিয়ে ইরানের শর্ত, কূটনৈতিক আলোচনার আহ্বান এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে গালাগাল করানো সম্ভব, উদ্বেগ সালমানের নেপালে ফের ভয়াবহ বন্যা-ধস, ২৪ জনের মৃত্যু প্রেমজীবন নিয়ে গুঞ্জনে আর মাথা ঘামান না ডাকোটা জনসন তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে, চিকিৎসকের পরামর্শে ছাড়লেন প্রিয় ঝাল খাবার শরণখোলায় কুমিরের হামলায় গাভী আহত মদপানে বাধা দেওয়ায় বৃদ্ধাকে ধর্ষণ-হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২ নবজাতকদের ২২ ক্যারেটের সোনার আংটি দিচ্ছে তামিলনাড়ু সরকার রাজশাহীর সিমান্তে ভারতীয় সিরাপ ও চোরাচালানি পণ্য জব্দ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৭:৫৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৭:৫৩:৪৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখেরআলী সংলগ্ন আলিমনগর ঘাট এবং মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজীপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬), ইসলামপুর ইউনিয়নের চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭) এবং পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে মো. সাকিরুল ইসলাম (৩০)। রিফাত ও রাসেল সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর কয়েকজন বন্ধুর সঙ্গে আলিমনগর ঘাটে পদ্মা নদীতে গোসল করতে নামে রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করলেও সফল হননি।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল হাসান শুভ জানান, রাজশাহী থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ দুই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, একই সময়ে সদর উপজেলার মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হন মো. সাকিরুল ইসলাম (৩০)। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পদ্মা ও মহানন্দা নদীতে নিখোঁজ তিনজনের সন্ধানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সমন্বয়ে অভিযান চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ তিনজনের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার