ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’ ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির বিশেষ সাধারণ সভা (বাজেট) অনুষ্ঠিত পাগলা কুকুরের কামড়ে পটুয়াখালীতে শিশুসহ আহত ১০ রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ জন নিখোঁজ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের রাস্তায় হেনস্তার শিকার ‘বিগ বস কন্নড়’ খ্যাত তারকা রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৭:১৬:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৭:১৬:৫৭ অপরাহ্ন
রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্তা কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (৩০ জুন) লুমিনাস গ্রুপের আয়োজনে কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতে টেকসই কৃষি ও কৃষক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে পঞ্চগড়-ঠাকুরগাঁও ডিপোর স্বত্বাধিকারী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন বলেন, কৃষিকে লাভজনক ও পরিবেশবান্ধব করতে টেকসই কৃষি ব্যবস্থার কোনো বিকল্প নেই।

আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের কৃষি উপকরণ, মাটির স্বাস্থ্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের কৃষিকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ ক্ষেত্রে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানির ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর সারোয়ার হোসেন, ডিরেক্টর আর. এম. রাসেল,
ডিরেক্টর রুহুল আমিন, কৃষিবিদ মোমিনুল ইসলাম মুনেম এবং পৌর সাবেক মেয়র মোকলেসুর রহমান।

সম্মেলনে ডেপুটি ডিরেক্টর সোহল রানা জানান, ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলার ৫০জন কৃষক-কৃষাণীকে ক্রেস্ট প্রদান করা হয় এবং কৃষকদের সঙ্গে মতবিনিময়, আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে আলোচনা এবং টেকসই কৃষি চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন