ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জামায়াত সেই এমপিকে বহিষ্কার করল সহজে করা যায় এমন ৬ নেক আমল একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন চাঁদপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণে বৃদ্ধের যাবজ্জীবন রাণীনগর থানাপুলিশের অভিযানে ৩জন গ্রেফতার, চুরির ৫গরু উদ্ধার খুদেকে আইসক্রিম ভেবে ফ্রোজেন ডেসার্ট কিনে দিচ্ছেন না তো, ক্ষতি হতে পারে! গুরুদাসপুরে ডাক্তারের বিরুদ্ধে অপপ্রচারে সংবাদ সম্মেলন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত জিয়াউর রহমানে দর্শনের আলোকেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব: তথ্যমন্ত্রী রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ জন নিখোঁজ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৭:১৬:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৭:১৬:৪৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ জন নিখোঁজ ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই স্কুলছাত্রসহ তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সদর উপজেলার আলিম নগর ঘাট এবং মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো- সদর উপজেলার সুন্দরপুর রঊফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত (১৬) এবং ইসলামপুর চরতেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

অন্যদিকে, মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের নাম মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সোবহান উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির কয়েকজন বন্ধু একসঙ্গে চরবাগডাঙা ইউনিয়নের আলিম নগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তীব্র স্রোতে রিফাত ও রাসেল গভীর পানিতে তলিয়ে যায়। তাদের বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেন।

এরই কিছুক্ষণ পর পৃথক আরেকটি দুর্ঘটনায় মহানন্দা নদীর রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন সাকিরুল ইসলাম নামের এক যুবক। তিনি নদীতে জাল ফেলার সময় অসাবধানতাবশত পানিতে তলিয়ে যান বলে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পদ্মায় গোসল করতে নেমে দুই শিক্ষার্থী এবং মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। খবর পাওয়ার পর থেকেই ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। নিখোঁজদের উদ্ধারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত